এক্সপ্লোর

মেয়েদের শরীরের সবচেয়ে ভাল মাপ ৩৬-২৪-৩৬! উল্লেখ সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ে, বিতর্ক

নয়াদিল্লি: ৩৬-২৪-৩৬। এটাই মেয়েদের শরীরের সবচেয়ে ভাল মাপ, এমনই ছাপা হয়েছে সিবিএসই বোর্ডের বারো ক্লাসের শরীর শিক্ষার পাঠ্যবইয়ে! বইটির শিরোনাম 'হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন'। লেখক ডাঃ ভি কে শর্মা। প্রকাশক দিল্লির নিউ সরস্বতী হাউস। সিবিএসই অনুমোদিত বিভিন্ন স্কুলে পড়ানো হচ্ছে বইটি। ঘটনা হল, সিবিএসই শুধুমাত্র ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর বই পড়ুয়াদের কিনতে বলে, তবে তার বাইরে কিছু কিছু বইও সিবিএসই অনুমোদিত স্কুলে পড়ানো হয়, যেগুলি বাইরের প্রকাশনা সংস্থার ছাপানো। স্কুলপাঠ্য বইয়ের বিষয়বস্তু, তথ্য ঠিকমতো খতিয়ে বা যাচাই করে দেখা হয় কিনা, এহেন বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এল এই তথ্য। সংশ্লিষ্ট বইটির ওই অংশটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় শোরগোল চলছে। বইটির 'ফিজিওলজি অ্যান্ড স্পোর্টস' অধ্যায়ে লেখা রয়েছে, ৩৬-২৪-৩৬ সাইজটাই মেয়েদের শরীরের সবচেয়ে সুন্দর মাপ বলে মনে করা হয়। মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স-এর মতো সৌন্দর্য্য প্রতিযোগিতায়ও এই মাপ চলে। ট্যুইটারে অনেকেই বইয়ের এই অংশটুকু তুলে দিয়ে দাবি করেছেন, অবিলম্বে তথ্যটি বাদ দিতে হবে, বইটিও বাতিল করে নতুন বই চালু করা হোক। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে সিবিএসই-র কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এই প্রথম নয়, সাম্প্রতিক কালে বেশ কয়েকবার সিবিএসই স্কুলের পাঠ্যবইয়ের বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠেছে। যেমন ক্লাস ফোরের পরিবেশ বিজ্ঞানের পাঠ্যবইয়ে 'বিড়ালছানা মেরে' এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছিল পড়ুয়াদের। সোস্যাল মিডিয়ায় বিতর্ক ছড়ায়। শেষ পর্যন্ত বইটি বাজার থেকে তুলে নিতে হয়। আবার দ্বাদশ শ্রেণির সমাজবিদ্যার বইতে লেখা ছিল, মেয়েরা দেখতে কুত্সিত, শারীরিক প্রতিবন্ধী হয় বলেই দেশে পণপ্রথার রমরমা। গত মাসে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়া বলেন, বেসরকারি প্রকাশনা সংস্থার বইয়ের গুণমান খতিয়ে দেখার কোনও ব্যবস্থা সিবিএসই-র নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget