এক্সপ্লোর

কয়লা দুর্নীতিতে মধু কোড়া, ঝাড়খণ্ডের দুই প্রাক্তন আমলার তিন বছরের কারাদণ্ড

নয়াদিল্লি: কয়লা দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া ও প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তর তিন বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। কলকাতার একটি সংস্থাকে বেআইনিভাবে একটি কয়লা খাদান পাইয়ে দেওয়ার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব এ কে বসু ও কোড়ার ঘনিষ্ঠ সঙ্গী বিজয় জোশীরও তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। কলকাতার সংশ্লিষ্ট সংস্থা, কোড়া ও প্রাক্তন কয়লা সচিবের যথাক্রমে ৫০ লক্ষ, ২৫ লক্ষ ও এক লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। জোশীকেও ২৫ লক্ষ এবং বসুকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আজ এই রায় ঘোষণা করে বিচারপতি ভরত পরাশর বলেছেন, ‘সাধারণ অপরাধের চেয়ে হোয়াইট কলার ক্রাইম সমাজের পক্ষে আরও বিপজ্জনক। কারণ, প্রথমত এক্ষেত্রে আর্থির ক্ষতির পরিমাণ অনেক বেশি। দ্বিতীয়ত, জনগণের মনোবল ধাক্কা খেয়েছে। চুরি, ছিনতাই, অপহরণের ক্ষেত্রে কয়েক কোটি টাকা ক্ষতি হতে পারে। কিন্তু হোয়াইট কলার ক্রাইমে কয়েক কোটি টাকা ক্ষতি হতে পারে।’ বিচারপতি আরও বলেছেন, ‘অপরাধী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের প্রবেশনের সুবিধা দেওয়া উচিত নয়। তবে দিল্লি হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করার জন্য তাঁদের বিধিবদ্ধভাবে দু’মাসের জামিন মঞ্জুর করা হচ্ছে।’ এদিনের রায়ের ফলে কোড়া আর নির্বাচনে লড়াই করতে পারবেন না। তিনি অবশ্য দাবি করেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকায় জরিমানার টাকা দেওয়ার জন্য ধার করতে হবে বলেও জানিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget