এক্সপ্লোর

উত্তরপ্রদেশ বিধানসভার সামনে সস্তায় টমেটো বিক্রি করলেন কংগ্রেস কর্মীরা

লখনউ: নব্বইয়ের দশকের শেষে দিল্লিতে বিজেপিকে হারিয়ে দিয়েছিল পেঁয়াজের আকাশছোঁয়া দামের ঝাঁঝ। তারপর থেকে দীর্ঘদিন ক্ষমতা দখল করে রাখে কংগ্রেস। আর এখন সেই পেঁয়াজের ম্যাজিক টমেটোয় প্রয়োগের চেষ্টায় নেমেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা। টমেটোর বাড়তে থাকা দামের প্রতিবাদে এবার রাজ্য বিধানসভার বাইরে টমেটো বিক্রি করলেন তাঁরা। বিধানসভার সামনে এক ঠেলাগাড়ি বোঝাই টমেটো নিয়ে এসে রাখেন কংগ্রেস কর্মীরা। কেজি পিছু বিক্রি করেন ১০ টাকায়। এতেই শেষ নয়, স্টেট ব্যাঙ্ক অফ টমেটোও তাঁরা চালু করেছেন, যার অফিস লখনউয়ের যুব কংগ্রেস কেন্দ্র। এই ব্যাঙ্কে টমেটো রাখার লকার রয়েছে। এখান থেকে টমেটো কিনতে সহজে ঋণও দেওয়া হচ্ছে। যাঁরা গরিব, টমেটো ডিপোজিট রাখলে ভাল সুদ পাচ্ছেন তাঁরা। আজ সকালে টমেটো বোঝাই ঠেলাগাড়ি নিয়ে বিধানসভার সামনে আসেন কংগ্রেস কর্মী, সমর্থকরা। নেতৃত্বে ছিলেন রাজ্য সচিব শৈলেন্দ্র তিওয়ারি। গাড়ির সামনে ব্যানার টাঙানো হয়, টমেটোর জন্য আচ্ছে দিন। টমেটো বুভুক্ষু শহরে রমরমিয়ে বিক্রি হয়ে যায় ১ গাড়ি টমেটো। পরে কংগ্রেস জানায়, চড়া দামের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এভাবে টমেটো বিক্রি করল তারা। এর ফলে মানুষ বুঝতে পারবেন, কংগ্রেস তাঁদের জন্য ভালমন্দের খবর রাখে। টমেটোর দাম এত বেড়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সরকার কেন ভর্তুকিতে টমেটো বিক্রির কেন্দ্র খুলছে না, তারা সেই প্রশ্নও করেছে। প্রচণ্ড বৃষ্টিতে এ বছর নানা রাজ্যেই অগ্নিমূল্য হয়েছে  টমেটো। দাম ঘোরাফেরা করছে ১০০ টাকা প্রতি কেজির আশপাশে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget