এক্সপ্লোর

কর্নাটকে ফের ধাক্কা খেল বিজেপি, জয়ানগর বিধানসভা আসনে জয়ী কংগ্রেস

বেঙ্গালুরু: কর্নাটকে ফের ধাক্কা খেল বিজেপি। জয়াগনর বিধানসভা আসনের ভোটে কংগ্রেসের কাছে হারতে হল গৈরিক দলকে। কংগ্রেস প্রার্থী সৌম্যা রেড্ডি ২,৮৮৯ ভোটে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থীকে। গত ১১ জুন এই আসনে ভোটগ্রহণ করা হয়েছিল। এদিন গণনার প্রবণতা শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী বিজেপির বিএন প্রহ্লাদের তুলনায় এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী সৌম্যা রেড্ডি। উল্লেখ্য, রাজ্যে গত ১২ মে বিধানসভা ভোট হয়। কিন্তু জয়গনর আসনে বিজেপি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রাখা হয়। বিজেপি প্রার্থী বিএন বিজয়কুমার ছিলেন এই আসনের বিধায়ক। এরপর নতুন করে ভোটের দিন স্থির হয়। বিজেপি প্রার্থী হন বিজয়কুমারের ভাই বি এন প্রহ্লাদ। এই আসনে তাঁর সঙ্গে সরাসরি লড়াই রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী রামলিঙ্গ রেড্ডির মেয়ে সৌম্যা রেড্ডির। মেয়ের জয়ের পর রেড্ডি বলেছেন, গত চারবার এই আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবার হাইকম্যান্ড আমার মেয়েকে লড়াইয়ের দায়িত্ব দিয়েছিল। আমি আরও বেশি ভোটের আশা করেছিলাম। যদিও তা না হওয়ায় হতাশ নই। এটাও একটা জয়। জেডিএস গত ৫ জুন এই আসন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয় এবং কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করে। রাজ্যে জোট বেঁধে ক্ষমতায় আসার পর দুই শরিক কংগ্রেস ও জেডিএস এই প্রথম কোনও ভোটে একসঙ্গে লড়াই করে। এর আগে রাজরাজেশ্বরী নগর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন। ওই আসনে প্রার্থী ছিল জেডিএসের। বিজেপি প্রার্থী দ্বিতীয় ও জেডিএস প্রার্থী তৃতীয় স্থানে ছিলেন। এই আসনে জয়ের ফলে রাজ্য বিধানসভায় কংগ্রেসের আসন তালিকায় আরও একটি আসন যুক্ত হল।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget