এক্সপ্লোর

৩৭০ ধারা: দলীয় অবস্থানের ভিন্ন সুরে রাজ্যসভা থেকে ইস্তফা কংগ্রেসের চিফ হুইপের

তিনি কংগ্রেসের ৩৭০ ধারা বাতিল, জম্মু ও কাশ্মীর ভেঙে দেওয়ার প্রস্তাবের বিরোধিতার বিপরীত অবস্থানে গিয়ে এক চিঠিতে বলেন, আমাকে দল বলেছিল হুইপ জারি করতে। কিন্তু এটা সারা দেশের মানুষের মুডের পরিপন্থী।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরকে বিশেষ কিছু মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা রদ করার ইস্যুতে বিপাকে কংগ্রেস। রাজ্যসভায় সোমবার কেন্দ্রের এনডিএ সরকারের ওই ধারা রদের পদক্ষেপের বিরোধিতায় সরব হন কংগ্রেস নেতারা। কিন্তু তাতে কার্যত জল ঢেলে ৩৭০ ধারা, জম্মু ও কাশ্মীরের বিভাজনের ইস্যুতে নিজের দলের অবস্থানে বিরুদ্ধে গিয়ে রাজ্যসভা ছাড়লেন কংগ্রেস সাংসদ তথা দলের মুখ্য সচেতক ভুবনেশ্বর কলিতা। তাঁর ইস্তফা গৃহীত হয়েছে বলে জানিয়েছেন সভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি (সপা) সদস্য সঞ্জয় শেঠও রাজ্যসভা থেকে আজ ইস্তফা দেন। আজ জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ও রাজ্যকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার ব্যাপারে রাজ্যসভায় ভোটাভুটির আগেই কলিতা ইস্তফা দেন। তিনি কংগ্রেসের ৩৭০ ধারা বাতিল, জম্মু ও কাশ্মীর ভেঙে দেওয়ার প্রস্তাবের বিরোধিতার বিপরীত অবস্থানে গিয়ে এক চিঠিতে বলেন, আমাকে দল বলেছিল হুইপ জারি করতে। কিন্তু এটা সারা দেশের মানুষের মুডের পরিপন্থী। দল যথারীতি ধ্বংসের পথে এগিয়ে চলেছে, কিন্তু আমি তাতে সামিল হতে পারছি না। ২০২০-র ৯ এপ্রিল তাঁর রাজ্যসভা সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। কলিতা অসম থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। ২০০৪ থেকে ২০১৪র মধ্যে তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হয়েছেন। এই নিয়ে কংগ্রেসের দুজন সাংসদ রাজ্যসভা ছাড়লেন। দিনকয়েক আগেই সাবেক অমেঠির রাজ পরিবারের প্রতিনিধি কংগ্রেস নেতা সঞ্জয় সিংহ ইস্তফা দিয়ে বিজেপিতে সামিল হয়েছেন। কলিতা ভবিষ্যতের পরিকল্পনা কয়েকদিন বাদেই জানাতে চলেছেন। তবে বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, সে ব্যাপারে কিছু বলেননি তিনি। কংগ্রেস নেতারা এদিন ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপকে দেশের সাংবিধানিক ইতিহাসে কালো দিন আখ্যা দেন। তাঁদের অভিযোগ, সংবিধানের ধারাগুলির অপব্যাখ্যা করে সরকার এই পদক্ষেপ করছে বলে অভিযোগ করেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget