এক্সপ্লোর

ভারতে এসেই গণেশ মন্দির দর্শন কুকের, বিনিয়োগের ‘লক্ষ্মীর ঝাঁপি’ দর্শনের আশায় কেন্দ্র

মুম্বই: মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন দিয়ে ভারত সফর শুরু করলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘অ্যাপল’-এর সিইও টিম কুক। এদিন রিল্যায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির সঙ্গে ওই মন্দিরে দেখা যায় কুককে।  সূত্রের মতে, মুম্বইয়ের বিখ্যাত এই গণেশ মন্দির দর্শন কুকের পূর্ব-নির্ধারিত সূচিতে ছিল না। একইভাবে ছিল না অম্বানি-পুত্রের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও। গতকাল গভীর রাতে বেজিং থেকে মুম্বইতে আসেন অ্যাপলের প্রধান কার্যনির্বাহী আধিকারিক। ছিলেন ঐতিহ্যশালী তাল মহল হোটেলে। এদিন আকাশী নীল রঙের শার্ট পরে কুক মন্দিরে আসেন। শার্টের ওপর ছিল একটি নামাবলীর উত্তরীয়। মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ন্ট বলে চিহ্নিত সংস্থাগুলির প্রধানদের ক্ষেত্রে মন্দির-দর্শন কোনও নতুন বিষয় নয়। এখানে বলে রাখা দরকার, কুকের পূর্বসূরী তথা অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবসও একবার হরিদ্বারে হিন্দু সৎসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। এদিন ভারতীয় বণিকমহলের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কুকের। সেই বৈঠকে হাজির থাকার কথা টাটা সন্স-এর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, টিসিএস সিইও এন চন্দ্রশেখরণ, ভোডাফোন ইন্ডিয়ার প্রধান সুনীল সুদ সহ অনেকে। জানা গিয়েছে, মুকেশ অম্বানি মার্কিন সফরে রয়েছে। তাই তিনি এদিন উপস্থিত থাকতে পারবেন না। 2-compressed1 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গেও দেখা করার কথা কুকের। পরে, বান্দ্রায় সমুদ্রপাড়ে বলিউড তারকা শাহরুখ খানের প্রাসাদোপম বাসভবনে গিয়ে কিছু সময় কাটাবেন অ্যাপল সিইও। শনিবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। গত বছর সেপ্টেম্বর মাসেই মোদীর মার্কিন সফরের সময় সিলিকন ভ্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হয়েছিল কুকের। মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে সেসময় কথা হয়েছিল। তথ্যাভিজ্ঞ মহলের আশা, এবারও তেমন কিছু ইতিবাচক আশা করা যেতেই পারে। প্রসঙ্গত, ভারতে আসার আগে চিনে ১ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার ৫০০ কোটি) বিনিয়োগের ঘোষণা করে এসেছেন কুক। কেন্দ্রের আশা, গণেশ মন্দির দর্শন করে এদেশেও বিনিয়োগের ‘লক্ষ্মীর ঝাঁপি’ উজাড় করবে অ্যাপল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget