এক্সপ্লোর

'চিকিৎসকদের পাথর ছুড়বেন না, ওঁরাই এই পরিস্থিতিতে রক্ষাকর্তা' আর্তি ঋষি, প্রীতি, জাভেদ, অমিতাভের

ভারতের মতো দেশে চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে এসেছে বহুবার। এমনকি এই করোনা আবহেও নমুনা সংগ্রহ করতে গিয়ে আক্রমণের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। ইন্দোর, হায়দরাবাদ, আমদাবাদেও নিগ্রহের মুখে পড়েছেন চিকিৎসকরা। ইন্দোরে চিকিৎসকদের ওপর পাথর ছোঁড়ার ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে গোটা দেশ।

মুম্বই: করোনা আতঙ্কে ঘরবন্দি রয়েছে গোটা বিশ্বের মানুষ। এখনও পর্যন্ত আবিষ্কার করা যায়নি করোনার সঠিক ওষুধ। বিশ্ব জুড়ে করোনা রোগীদের বাঁচাতে এখন একমাত্র ভরসা হাসপাতালগুলি। সেখানে উদয়াস্ত রোগীদের সেবা করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিজেদের প্রাণে ঝুঁকি নিয়েও করোনা রোগীদের সেবা করছেন চিকিৎসকরা। একই ছবি ভারতেও। ভারতের বিভিন্ন রাজ্যে পরিত্রাতা হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। ভারতের মতো দেশে চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে এসেছে বহুবার। এমনকি এই করোনা আবহেও নমুনা সংগ্রহ করতে গিয়ে আক্রমণের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। ইন্দোর, হায়দরাবাদ, আমদাবাদেও নিগ্রহের মুখে পড়েছেন চিকিৎসকরা। ইন্দোরে চিকিৎসকদের ওপর পাথর ছোঁড়ার ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে গোটা দেশ। এই অতিমারির সময় চিকিৎসকরাই যে একমাত্র ভরসা তা যেন বুঝতে পারেন সাধারণ মানুষ, এমনটাই আর্জি বলি সেলেবদের। সম্প্রতি বেশ কিছু সেলেব এই নিয়ে ট্যুইট করেছেন। ঋষি কপূর ট্যুইটারে লিখেছেন, 'পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হিংসাত্বক আক্রমণ করবেন না। তাঁরা আমাদের জীবন রক্ষা করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। আমাদের সবাইকে করোনা ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে।'
টুইট করেছেন হেমা মালিনীও। লিখেছেন, 'ইন্দোরে যে ঘটনা ঘটেছে তা অন্তত লজ্জাজনক। যে মানুষেরা আমাদের বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করছেন তাঁদের ওপর দুষ্কৃতী হামলা হওয়া অত্যন্ত লজ্জার  ও অকল্পনীয়।'
একটি ভিডিও পোস্ট করে পরেশ রাওয়াল লিখেছেন, 'একবার ভেবে দেখুন, যারা চিকিৎসকদের সঙ্গে এমন হিংসাত্বক ব্যবহার করেছে চিকিৎসকরা যদি তাঁদের সেই ব্যবহার ফিরিয়ে দেন তবে কী হতে পারে?'
জাভেদ আখতার লিখেছেন, 'যারা ইন্দোরে চিকিৎসকদের ওপর পাথর ছুঁড়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। পুলিশ যেন চিকিৎসদের কাজে সাহায্য করে। আমাদের সবাইকে করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে।'
সরব হয়েছেন প্রীতি জিন্টাও। লিখেছেন, 'ভারতে এইসব কী হচ্ছে। কোথাও লকডাউনের ফলে মানুষ অনাহারে মারা যাচ্ছে।  আবার কোথাও কোয়ারেন্টাইন না মেনেই বাইরে বেরিয়ে পড়ছে মানুষ। ইন্দোরে চিকিৎসকদের ওপর পাথর ছোঁড়া হচ্ছে।'
রবিনা টন্ডন বলেছেন, 'কিছু মানুষের জন্য গোটা দেশকে দোষারোপ করবেন না। অধিকাংশ মানুষই লকডাউন মেনে চলছেন।'
নিজের কুলি ছবির গানের লাইন দিয়ে চিকিৎসকদের কুর্নিশ জানিয়েছেন অমিতাভ বচ্চন।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget