এক্সপ্লোর

কত নোট ফেরত এল, সংসদের স্থায়ী কমিটিতে জানাতে পারলেন না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিতে আর ডাকা হবে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত পটেলকে। স্থায়ী কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ বীরাপ্পা মইলি এ কথা জানিয়েছেন। গতকাল স্থায়ী কমিটির সামনে দ্বিতীয়বার এসেছিলেন পটেল। যদিও নোট বাতিলের পরে কত পুরানো ৫০০ ও ১০০০ নোট টাকার নোট ফিরে এসেছে তা তিনি জানাতে পারেননি। এ ব্যাপারে কমিটির প্রশ্নের উত্তরে গভর্নর বলেছেন, ফেরত আসা নোট গোনার কাজ এখনও চলছে। তাই কত নোট ফেরত এসেছে, তা বলা সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য এ কথা জানিয়েছেন। গতকাল অর্থ সংক্রান্ত কমিটির সাড়ে তিন ঘন্টার বৈঠকে সদস্যরা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে বেশ কিছু প্রশ্ন করেন। তাঁর জবাবে কমিটির অনেক সদস্যই সন্তুষ্ট নন বলে জানা গেছে। মইলি জানিয়েছেন, কমিটি তার নোট বাতিল সংক্রান্ত রিপোর্ট সংসদের আসন্ন বাদল অধিবেশনে পেশ করবে। আগামী ১৭ জুলাই অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। গত জানুয়ারি মাসে কমিটির সামনে প্রথমবার এসেছিলেন পটেল। তখন তিনি জানিয়েছিলেন যে, নোট বাতিলের পর কত নোট ফেরত এসেছে সে ব্যাপারে তিনি একটি বিবৃতি জমা দেবেন। গতকালের বৈঠকে পটেল ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রাও উপস্থিত ছিলেন। পটেল বলেন, সপ্তাহে ছ’দিন আরবিআই কর্মীরা নোট গোনার কাজ করে চলেছেন। অনেক ক্ষেত্রে কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। আরও নোট গোনার যন্ত্র দরকার। তার বরাতও দেওয়া হয়েছে। কিন্তু কবে গোনা শেষ হবে, তারও সময়সীমা দিতে চাননি উর্জিত। কমিটির এক কংগ্রেস সদস্য জানতে চান, ২০১৯-এ মোদী সরকারের মেয়াদ শেষ হওয়ার মধ্যেও কী রিজার্ভ ব্যাঙ্ক সংখ্যাটা জানাতে পারবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget