এক্সপ্লোর

শ্রমিক স্পেশাল ট্রেনে ৮০ জনের মৃত্যু, জানাল রেল

৯মে থেকে ২৭মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জন যাত্রীর।

নয়াদিল্লি: ৯ মে থেকে ২৭ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জন যাত্রীর। এঁদের মধ্যে একজনের করোনায় মৃত্যু হয়েছে। আরও এগারো জনের মৃত্যু হয়েছে কো-মরবিডিটির কারণে, জানাল ভারতীয় রেল। মৃতদের মধ্যে একটি চার বছরের শিশুও রয়েছে। ১ থেকে ৮ মে-র তথ্য অবশ্য পাওয়া যায়নি।

সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, ৮০টি মৃত্যুর মধ্যে ১৮টি ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব ভারতে। ১৯টি ঘটনা ঘটেছে উত্তর-মধ্য ভারতে। ১৩টি মৃত্যুর ঘটনা ঘটেছে রেলের পূর্ব ক্ষেত্রে। এই স্পেশাল ট্রেনগুলির ৮০ শতাংশই উত্তরপ্রদেশ ও বিহারের উদ্দেশে যাচ্ছিল।

আরপিএফ-এর এক নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেনের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। রাজ্যগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। রেলমন্ত্রকের এক মুখপাত্র অবশ্য শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যুর এই তথ্য সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। তাঁর দাবি, গতকাল রেলবোর্ডের চেয়ারম্যান এ বিষয়ে যা বলার বলে দিয়েছেন।

সূত্রের খবর, গত সপ্তাহে বিহারের মুজফফরাবাদ স্টেশনে এক মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল উত্তরপ্রদেশের ঝাঁসিতে ট্রেনের শৌচাগার থেকে এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এতজনের মৃত্যুর পরেও রেলমন্ত্রকের দাবি, মাত্র কয়েকজনের মৃত্যু হয়েছে। এই ব্যক্তিরা আগে থেকেই অসুস্থ ছিলেন। ট্রেনে চড়ে যাওয়ার সময় তাঁদের  স্বাস্থ্যের অবনতি হওয়য়া মৃত্যু হয়েছে। রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবের দাবি, এ মাসে ৩,৮৪০টি ট্রেনে ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের শহরে ফেরানো হয়েছে। ৮০ শতাংশ পরিযায়ী শ্রমিকই ফিরেছেন বিহার ও উত্তরপ্রদেশে। পরিযায়ী শ্রমিকরা ট্রেনে খাবার ও জল না পাওয়ার যে অভিযোগ করেছেন, তা অস্বীকার করেছেন রেলবোর্ডের চেয়ারম্যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
Kalyan Banerjee-Mahua Moitra | এবার কি শিবির পাল্টাতে পারেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়-মহুয়া মৈত্রও?
Suvendu on Women Safety | নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশকে ফ্রি-হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu on Mamata |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget