এক্সপ্লোর

বিয়ে ভেঙে যাবে, দাম্পত্য ধর্ষণকে ফৌজদারি অপরাধ বলা যাবে না, দিল্লি হাইকোর্টে হলফনামা কেন্দ্রের

নয়াদিল্লি: দাম্পত্য ধর্ষণকে ফৌজদারি অপরাধ বলা যাবে না। দিল্লি হাইকোর্টে বলল কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, দাম্পত্যে ধর্ষণকে ফৌজদারি অপরাধের তকমা দেওয়া হলে এমন এক প্রবণতা মাথাচাড়া দিতে পারে, যা বিবাহ নামক প্রতিষ্ঠানটিকেই ধ্বংস করে দেবে, দাম্পত্য ধর্ষণ স্বামীদের হেনস্থার সহজ হাতিয়ারে পরিণত হবে। দাম্পত্য ধর্ষণকে ফৌজদারি অপরাধের স্বীকৃতি দেওয়ার দাবিতে যেসব পিটিশন পেশ হয়েছে, সে ব্যাপারে কেন্দ্র হলফনামা দিয়ে এও বলেছে, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্ট ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারার (স্ত্রীর ওপর স্বামী, শ্বশুরবাড়ির নির্যাতন) ক্রমবর্ধমান অপব্যবহারের বিষয়টি উল্লেখ করেছে। এদিন অস্থায়ী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরিশঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চে পেশ করা কেন্দ্রের জবাবে দাম্পত্য ধর্ষণের ব্যাপারে রাজ্য সরকারগুলির মতামতও জানতে বলা হয়েছে যাতে পরবর্তীকালে কোনও জটিলতা তৈরি না হয়। কেন্দ্রের কৌঁসুলি মনিকা অরোরা হলফনামাটি বেঞ্চে পেশ করেছেন। তাতে বলা হয়েছে, দাম্পত্য ধর্ষণ যাতে এমন প্রবণতা না হয়ে ওঠে যে বিয়ে ব্যাপারটাই বিপন্ন হয়ে পড়বে, স্বামীদের হেনস্থা করা হবে, তা যথেষ্ট সুনিশ্চিত করা উচিত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় (ধর্ষণ) স্বামীদের হাতে যৌন নির্যাতনের শিকার বিবাহিত মহিলাদের প্রতি বৈষম্য করা হয় বলে সওয়াল করে ধারাটি অসাংবিধানিক ঘোষণার দাবিতে একগুচ্ছ পিটিশন পেশ হয়েছে। আবেদনকারীদের একজনের হয়ে আইনজীবী কলিন গনসালভেস যুক্তি দেন, বিয়ে স্বামীকে এমন অধিকার দেয়নি যে, তিনি চাহিদামতো স্ত্রীকে যৌন সংসর্গ করতে বাধ্য করতে পারেন। বিয়ে কোনও লাইসেন্স নয়, যার জোরে তিনি ইচ্ছা হলেই স্ত্রীকে জোর করে ধর্ষণ করতে পারেন, একটি অবিবাহিত মেয়ের নিজের শরীরের ওপর যে অধিকার আছে, একজন বিবাহিত মহিলারও তা আছে। এ প্রসঙ্গে বিদেশের বিভিন্ন আদালতের রায়েরও উল্লেখ করেন তিনি। কেন্দ্রের পক্ষে বলা হয়, ৩৭৫ ধারায় যেমন ধর্ষণের সংজ্ঞা রয়েছে, কিন্তু দেশের কোনও আইন বা বিধিতে দাম্পত্য ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়নি। সুতরাং এ নিয়ে সমাজে ব্যাপক ঐকমত্য হওয়া চাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget