এক্সপ্লোর

শুধু মাওবাদী নয়, ছত্তীসগঢ়ে সিআরপিএফ-এর ‘শত্রু’ জল, তাপমাত্রা

নয়াদিল্লি: নেই পরিশুদ্ধ পানীয় জল। মোবাইলে নেটওয়ার্কও সবসময় থাকে না। তার উপর প্রচণ্ড গরম। ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাশাপাশি এই সমস্যাগুলিরও মোকাবিলা করতে হচ্ছে সিআরপিএফ জওয়ানদের। মাওবাদীদের হামলায় ২৫ জন জওয়ানের মৃত্যুর পর সিআরপিএফ আধিকারিকরা বস্তারে গিয়েছিলেন। তাঁরা শিবির পরিদর্শন করেন। পানীয় জলের সমস্যার বিষয়টি আধিকারিকদের নজরে এসেছে। এক আধিকারিক বলেছেন, তাঁরা শিবিরে পানীয় জল শুদ্ধ করার ব্যবস্থা করেছেন। কিন্তু জওয়ানরা টহলদারিতে গিয়ে যে কোনও জায়গায় জল পান করেন। ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন। পানীয় জলের পাশাপাশি বস্তার অঞ্চলের প্রবল গরমে জওয়ানদের সমস্যা বেড়েছে। এখন সেখানকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চড়া রোদে জওয়ানরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন। তাঁদের চাঙ্গা রাখার জন্য তাঁদের নানারকম পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা উপদেষ্টা কে বিজয় কুমার মেনে নিয়েছেন, সিআরপিএফ শিবিরগুলির হাল ফেরানো দরকার। ছত্তীসগঢ়ে মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে দীর্ঘদিন থাকতে হয় জওয়ানদের। প্রতিকূল পরিস্থিতিতে বসবাসের পাশাপাশি খারাপ মোবাইল নেটওয়ার্কের জন্য পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে সমস্যা হয় জওয়ানদের। ফলে তাঁরা মানসিকভাবে দমে যাচ্ছেন। জওয়ানদের ছত্তীসগঢ়ে তিন বছর থাকার কথা ছিল। কিন্তু পাঁচ বছর ধরে তাঁদের সেখানে রাখা হয়েছে। ফলে তাঁদের মধ্যে উদ্যমের ঘাটতি দেখা যাচ্ছে। গত তিন বছরে লড়াই করতে গিয়ে বিভিন্ন বাহিনীর এক হাজারেরও বেশি জওয়ানের মৃত্যু হয়েছে। তাই সিআরপিএফ জওয়ানদের অন্যত্র বদলি করার কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget