এক্সপ্লোর

মনমোহন সম্পর্কে মোদীর মন্তব্য ঘিরে বিক্ষোভ কংগ্রেসের, দফায় দফায় মুলতুবী রাজ্যসভা

নয়াদিল্লি:সদ্য শেষ হওয়া গুজরাত বিধানসভা নির্বাচনের পরে আজ থেকে সংসদে শুরু হল শীতকালীন অভিযান। আর প্রত্যাশামতোই অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের হট্টগোলের জেরে একাধিকবার মুলতবি হল রাজ্যসভা।  শুরুতেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্পর্কে 'পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র' সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরমন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে সভা। মোদীর ক্ষমা চাওয়ার দাবিতে শুরু হয় কংগ্রেস সহ বিরোধী সদস্যদের হট্টগোল। কংগ্রেস সহ বিরোধীরা মনমোহন, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও কূটনীতিকদের বিরুদ্ধে মোদী গুরুতর অভিযোগ করেছেন বলে অভিযোগ করে। সভার অন্যান্য কাজ বাদ দিয়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ২৬৭ ধারায় নোটিশ দেয় বিরোধীরা। কিন্তু ওই ধারা খারিজ করে দেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। বিরোধীদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবী হয়ে যায় সভা। তিন-তিন বার মুলতুবী হয়। শেষপর্যন্ত তিনটের পর দিনের মতো উচ্চকক্ষ মুলতুবী করে দেওয়া হয়। এর পাশাপাশি বিক্ষুব্ধ জেডিইউ নেতা শরদ যাদবের সদস্যপদ কেন খারিজ হল, তার ব্যাখ্যা চেয়ে উত্তপ্ত হয় রাজ্যসভা। শরদ ও তারিক আনোয়ারের সদস্যপদ খারিজের প্রতিবাদে সোচ্চার হন বিরোধীরা। চেয়ারম্যান জেডি(ইউ)-র প্রাক্তন দুই সাংসদের সদস্য পদ খারিজের ঘোষণার সঙ্গে সঙ্গেই বিরোধীরা প্রতিবাদ জানান। নাইডু এ বিষয়ে কোনও আলোচনার দাবিতে অসম্মতির কথা জানিয়ে দেন। দুপুরে ফের সভা শুরু হলে বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ গুজরাতে ভোটের প্রচারে মনমোহনকে নিশানা করে মোদীর মন্তব্যর প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বলেন, পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে মোদী যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর। অনেক বিদেশ সচিব, হাই কমিশনার, প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন উপরাষ্ট্রপতি ও প্রাক্তন সেনা প্রধানের বিরুদ্ধে গুজরাত নির্বাচনে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। কিন্তু চেয়ারম্যান এ বিষয়ে আলোচনার নোটিশ খারিজ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধীরা। তাঁরা হই-হট্টগোল শুরু করেন। দুপুর আড়াইটে পর্যন্ত সভা মুলতুবী হয়ে যায়। এরপর ফের সভা শুরু হলে আজাদ ফের প্রসঙ্গটি তোলেন। পরে ফের তিনটে পর্যন্ত সভা স্থগিত করে দেওয়া হয়। ফের সভা শুরু হলেও বিরোধীদের বিক্ষোভ চলতে থাকে। শেষপর্যন্ত এ দিনের মতো রাজ্যসভা মুলতুবী করে দেওয়া হয়। অন্যদিকে, মৃতদের প্রতি শোকপ্রস্তাব ও নতুন সাংসদদের শপথগ্রহণের পরে মুলতবি হয়ে যায় লোকসভা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget