এক্সপ্লোর

রাম রহিমের পর এবার স্বঘোষিত গুরু রামপালের বিরুদ্ধে মামলায় রায় আজ

চণ্ডীগড়: ১৫ বছরের পুরানো ধর্ষণ মামলায় গতকালই ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমীত রাম রহিমের সাজা ঘোষণা করেছে বিশেষ সিবিআই আদালত। এবার আরও এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে  মামলায় আজ রায় ঘোষণা হবে হরিয়ানারই একটি আদালতে। ২০১৪-তে গ্রেফতার করা হয়েছিল ৬৭ বছরের সন্ত  রামপালকে। তার আগে ৪৩ বার আদালতের সমন উপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু তাঁকে গ্রেফতারের কাজটা আদৌ সহজ ছিল না হরিয়ানা পুলিশের কাছে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে গুরুর অনুগামী ও পুলিশের মধ্যে তীব্র টানাপড়েন চলেছিল। শেষপর্যন্ত পুলিশ ও রামপালের অনুগামীদের মধ্যে সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছিল। রামপালের সতলোক আশ্রমে ২০১৪-র ১৮ নভেম্বরের হিংসার ঘটনায় দুটি মামলায় অভিযুক্ত রামপাল। রামপালকে গ্রেফতারে বাধা দিতে সতলোক আশ্রমে রামপালকে ঘিরে ব্যুহ গড়ে তুলেছিল প্রায় ১৫ হাজার অনুগামী। দুই সপ্তাহ ধরে অচলাবস্থা চলে। কর্তৃপক্ষ আশ্রমে বিদ্যুত্, জল ও খাবার সরবরাহ ছিন্ন করে দেয়।২০১৪-র ১৮ নভেম্বর সকালে গুরুর ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।১২ একরের আশ্রম রণক্ষেত্রের আকার ধারণ করে।পুলিশ আশ্রমের গেট পেরিয়ে ঢুকতে গেলে রামপালের ভক্তরা পাথর, অ্যাসিড ও পেট্রোল বোমা ছুঁড়তে শুরু করে। হিংসার ঘটনায় পাঁচ মহিলা ও এক শিশু সহ ছয় জনের মৃত্যু হয়। জখমের সংখ্যা ছিল ২০০।শেষপর্যন্ত পুলিশ গ্রেফতার করে রামপালকে। রামপালকে গ্রেফতারের পর আশ্রমে থাকা অনুগামীদের অনেকেই দাবি করেন, তাঁদের ভেতরে জোর করে আটকে রাখা হয়েছিল। রামপালের বিরুদ্ধে মামলার শুনানির জন্য হিসার জেলে বিশেষ আদালত গড়ে তোলা হয়। এই আদালতই আজ রামপালের বিরুদ্ধে  মামলায় রায় ঘোষণা করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget