এক্সপ্লোর

মেয়েদের কাজের পরিবেশ সবচেয়ে খারাপ দিল্লিতে, সবচেয়ে ভাল সিকিমে:সমীক্ষা

নয়াদিল্লি:  রাজধানী দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি ফের বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সেখানে মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গকে। গতকালই দিল্লির বুরারিতে প্রকাশ্য রাস্তায় ২৫ বার ছুরি মেরে খুন করা হয় এক তরুণীকে। ধর্ষণ প্রায় সেখানে নিত্যদিনের ঘটনা। সম্প্রতি দুটি আন্তর্জাতিক সংস্থার করা সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে দিল্লিতে কর্মস্থলে মেয়েদের জন্যে নিরাপত্তার হালও একেবারেই ভাল নয়। সমীক্ষায় বলা হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য সিকিমে মেয়েদের জন্যে কর্মস্থলে নিরাপত্তা সবচেয়ে বেশি। এই সংক্রান্ত বিষয় যৌথ সমীক্ষাটি চালিয়েছিল সেন্টার ফর স্ট্র্যাটেজিক এবং ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস এবং ন্যাথান অ্যাসোসিয়েটস। তাদের করা যৌথ সমীক্ষায় দেখা গেছে কর্মস্থলে মেয়েদের জন্যে সবচেয়ে ভাল পরিস্থিতি রয়েছে সিকিমে। সমস্ত কিছু বিচার করে উত্তর-পূর্বের এই রাজ্য পেয়েছে ৪০ পয়েন্ট। সেখানে রাজধানী দিল্লি পেয়েছে মাত্র ৮.৫ পয়েন্ট। প্রসঙ্গত, এই সমীক্ষাটি চালানো হয়েছিল, বিভিন্ন রাজ্যের চারটি বিষয় বিবেচনা করে। বিভিন্ন রাজ্যে মহিলাদের কর্মস্থলে কাজ করার সময়। এই সমীক্ষা চালানোর সময় কথা বলা হয়েছে কলকারখানা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রে কর্মরত মহিলাদের সঙ্গে। এছাড়া সমীক্ষার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে দেশের সমস্ত রাজ্যে বিভিন্ন সংস্থায় মহিলাদের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে বাঁচতে কতটা কোঠর আইন রয়েছে। একটি রাজ্যে কতজন মহিলা বাইরে কাজ করতে বেরোন। এছাড়া মহিলাদের কোন রাজ্যে কোন সংস্থা কতটা ইন্সেনটিভ দেয়। প্রসঙ্গত, এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে মহিলাদের জন্যে কর্মস্থলে সবচেয়ে সেরা কাজের পরিস্থিতি রয়েছে সিকিমে। তারপর ২৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তেলঙ্গানা, ২৫.৬ পয়েন্ট পেয়েছে পুদুচেরী, ২৪.৭ পয়েন্ট পেয়েছে কর্ণাটক, ২৪.২ পয়েন্ট পেয়েছে হিমাচন প্রদেশ, ২৪.০ পয়েন্ট পেয়েছে অন্ধ্রপ্রদেশ, কেরল ২২.২, মহারাষ্ট্র ২১.৪, তামিল নাড়ু ২১.১ এবং ছত্তিসগড় পেয়েছে ২১.১ পয়েন্ট। চার রাজ্য সিকিম, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে মহিলাদের রাতে কাজ করার ক্ষেত্রে কোনও বাধা নেই। মহারাষ্ট্রে রিটেল সেক্টরে রাত দশটা অবধি মহিলাদের কাজ করার অনুমতি রয়েছে। এদিকে দেশের নটি রাজ্য মেয়েদের রাতে কাজ করার অনুমতিই দেয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget