এক্সপ্লোর

নোট বাতিলের সিদ্ধান্ত আসলে বিরাট ‘আর্থিক কেলেঙ্কারি’, দাবি কেজরীবালের

নয়াদিল্লি: নোট বাতিল আসলে ‘বিরাট আর্থিক কেলেঙ্কারি’। প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্ত ‘আগেই’ তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন। এমনটাই অভিযোগ করলেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, দুর্নীতি দমনের নামে বিশাল আকারের দুর্নীতিরই ছক কষে কেন্দ্র। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সরকারিভাবে ঘোষণার আগেই নিজের ঘনিষ্ঠ বন্ধুদের এ ব্যাপারে জানিয়ে দেন, যাতে তাঁরা নিজেদের কালো টাকা সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা আগেভাগে করতে পারেন। যদিও এ ব্যাপারে তিনি কোনও প্রমাণ দেখাননি। কেজরীর আরও অভিযোগ, ব্যাঙ্কে জমা টাকা নিয়ে ভুলভাল খবর ছড়িয়েছে। তাঁর দাবি, কিছুদিন আগেও ব্যাঙ্কে বিশেষ কিছু ডিপোজিট ছিল না। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিতে বিশাল পরিমাণ অর্থ জমা পড়েছে। এই টাকা কার বলে প্রশ্ন করেছেন তিনি। কেজরীর দাবি, নোট বাতিল করে দুর্নীতি দমন আদপে হবে না, উল্টে যেটা হবে, তা আসলে টাকার হাত বদল। আর এ জন্য সাধারণ মানুষের হয়রানির একশেষ হচ্ছে। কেন্দ্র বলেছে, কালো টাকা ব্যাঙ্কে জমা দিতে এলে কর তো দিতে হবেই, ২০০ শতাংশ জরিমানাও বসবে। অর্থাৎ, ৯০ শতাংশ টাকাই হাতছাড়া হবে অ্যাকাউন্ট হোল্ডারের। তাঁর প্রশ্ন, কোন কালো টাকার মালিক এই পরিস্থিতিতে অ্যাকাউন্টে টাকা ফেলতে যাবেন? আসলে সরকার ঘুরিয়ে কালো টাকা মালিকদের বলার চেষ্টা করছে, এখন ব্যাঙ্কে টাকা রেখ না। বিজেপি অবশ্য উড়িয়ে দিয়েছে কেজরীর অভিযোগ। তাদের বক্তব্য, গরিবের জন্য যখনই কেউ কোনও কাজ করার চেষ্টা করে, তখনই এক শ্রেণির ‘সুযোগসন্ধানী’ গুজব ছড়ানোর ফিকির খোঁজে। তাই কেজরীর অভিযোগ স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget