এক্সপ্লোর

কেরলের মন্দির বিপর্যয়: এখনও বাজি পোড়ানো নিষিদ্ধকরণের বিরুদ্ধে দেবাসম বোর্ড!

কোল্লাম: কোল্লামের পুট্টিঙ্গল দেবী মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শতাধির মানুষ প্রাণ হারানোয় ফের একবার বাজি প্রতিযোগিতার ওপর নিষেধাজ্ঞা জারি করার জোরদার দাবি উঠল। অন্যদিকে, এত কিছুর পরও এখনও এই নিষেধাজ্ঞার বিরোধিতায় সওয়াল করছে রাজ্যের মন্দিরগুলির শীর্ষ সংগঠন। কোল্লামের এই দুর্ঘটনাকে মানুষের তৈরি বিপর্যয় বলে উল্লেখ করে বিচারবিভাগীয় তদন্তের হয়ে সওয়াল করেছেন খোদ কেরল হাইকোর্টের বিচারপতি। এদিন উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেল (মহা-নিবন্ধক)-কে লেখা একটি চিঠিতে বিচারপতি ভি চিতম্বরেশ জানান, এধরনের মানুষের তৈরি বিপর্যয়কে রোখার এটাই যথার্থ সময়। রাজ্যের মন্দিরে উচ্চ-ডেসিবেল সম্পন্ন বাজিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি তোলেন তিনি। চিতম্বরেশ বলেন, ভারতীয় সংবিদান অনুযায়ী ধর্ম পালনের অধিকারের আওতায় কোনও বিপজ্জনক বাজি পোড়ানোর  স্বাধীনতা দেওয়া হয়নি। তাঁর দাবি, কেবলমাত্র চিনা আতসবাজিকে অনুমতি দেওয়া যেতেই পারে। চিঠিতে চিতম্বরেশ রেজিস্ট্রার জেনারেলকে অনুরোধ করেন যাতে তাঁর এই আবেদনকে জনস্বার্থ মামলা হিসেবে দেখা হয়। চিতম্বরেশের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি হবে উচ্চ আদালতের দেবাসম বেঞ্চ। এদিকে, নিষেধাজ্ঞার দাবি জোরালো হলেও, এত বিপর্যয়ের পরও সেই পথে হাঁটতে নারাজ রাজ্যের মন্দিরের শীর্ষ সংগঠন। করলের প্রায় ১২৫৫টি মন্দিরের সংগঠন ত্রিবাঙ্কুর দেবাসম বোর্ড জানিয়ে দিয়েছে, তারা পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে। সংগঠনের সভাপতি প্রয়ার গোপালকৃষ্ণ বলেন, উৎসবের সময় বাজি প্রদর্শনী বন্ধ হোক তাঁরা চান না। তাঁর যুক্তি, এগুলি সব রীতির অনুষঙ্গ। তাঁর মতে, বাজি প্রদর্শনী আদালত ও সরকারি নিয়ম মেনে যথাযথ সতর্কতা অবলম্বন করে করা হোক, কিন্তু একেবারে নিষিদ্ধ করার কোনও অর্থ নেই। এদিকে, এই বিষয়ে আবার খোদ বোর্ডের মধ্যেই মতবিভেদ রয়েছে। বোর্ডের আরেক সদস্য অজয় তাপাইল জানান, তিনি পূর্ণ নিষেধাজ্ঞায় সহমত পোষণ করছেন। গতকালই কেরলের মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি জানিয়েছিলেন, বাজি প্রদর্শনী নিয়ে তিনি লাগাম পরাতে পারেন, কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারবেন না।    

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget