এক্সপ্লোর

বুরহানকে শহিদের মর্যাদা দেওয়ার পরই পরিস্থিতি বদল, পাকিস্তান সন্ত্রাসে মদত বন্ধ করলেই আলোচনা, সংসদে সুষমা

নয়াদিল্লি: পাকিস্তান যেদিন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে ইন্ধন জোগানো বন্ধ করবে, সেদিনই তাদের সঙ্গে আলোচনা শুরু করবে ভারত। সংসদে বললেন সুষমা স্বরাজ। বৃহস্পতিবার রাজ্যসভায় ভারতের 'বিদেশনীতি ও কৌশলগত শরিকদের সঙ্গে সম্পর্ক' শীর্ষক আলোচনায় বিদেশমন্ত্রী বলেন, আলোচনা অবশ্যই একতরফা হয় না। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। ওরা সন্ত্রাসে মদতদান বন্ধ করলেই আলোচনা শুরু করব আমরা। পাকিস্তানের মোকাবিলায় মোদী সরকারের কোনও নীতিই নেই, বিরোধীদের এই অভিযোগ খারিজ করেন বিদেশমন্ত্রী। বিরোধীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রশ্ন করছেন, আমাদের পাকিস্তান রোডম্যাপ কী? শপথ নেওয়ার আগেই সেটা জানিয়ে দিয়েছি আমরা। সব প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে আমরা ডেকেছিলাম, সবাই এসেওছিলেন। দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছিল, যেখানে আমি ছিলাম। ২০১৪ সালে মোদী সরকারের শপথ গ্রহণের সময় তত্কালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রতিবেশী দেশগুলির প্রধানমন্ত্রীদের আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, সেই থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ওঠাপড়া দেখা যাচ্ছে। সুষমা জানান, তিনি ২০১৫-র ডিসেম্বরে পাকিস্তানে গিয়েছিলেন হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে। সেখানে শরিফ বলেছিলেন, নতুন আঙ্গিকে আলোচনা শুরু হওয়া উচিত, তাকে সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা নামও দেওয়া হয়। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে, শরিফের জন্মদিনে মোদী শুভেচ্ছা জানালে তাঁকে সাক্ষাতের আমন্ত্রণ জানান পাক প্রধানমন্ত্রী। সাড়া দিয়ে প্রটোকল দূরে সরিয়ে রেখে মোদী লাহোর সফরে যান। এমনকী ২০১৬-র ১ জানুয়ারি পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানও অস্বীকার করার চিরাচরিত রীতির ব্যতিক্রম ঘটিয়ে তদন্তে দল গঠন করে। কিন্তু সংঘর্ষে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানি খতম হওয়ার পর পাকিস্তান তাকে শহিদ ঘোষণা করলে ছবিটা বদলে যায়। মোদী সরকারের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে একহাত নিয়ে সুষমা পাল্টা বলেন, বিরোধী দলটি এখন যেসব ব্যাপারে উদ্বেগ জানাচ্ছে, সেগুলির সৃষ্টি হয়েছিল কিন্তু সাবেক ইউপিএ আমলেই। তাঁর কটাক্ষ, এখন তোলা উদ্বেগ, আশঙ্কার জন্ম দিয়েছেন আপনারাই! তবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্তরে দারুণ কাজ করেছিলেন বলে জানিয়ে তাঁর প্রশংসা করলেও সুষমা বলেন, নেহরুর ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল, আর বর্তমান প্রধানমন্ত্রী নিজের প্রচেষ্টার মাধ্যমে দুনিয়ার সামনে দেশের ইমেজ ভাল করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget