এক্সপ্লোর

পরিযায়ী শ্রমিকদের সঙ্গে রাস্তায় নেমে কথা রাহুলের, ‘ড্রামাবাজি’! কটাক্ষ নির্মলার

লকডাউনে দিল্লিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে পথে নেমেছিলেন রাহুল গাঁধী। সেই ইস্যু তুলে সাংবাদিক সম্মেলনে তাঁর শ্রমিকদের সঙ্গে আলাপচারিতাকে 'নাটকবাজি' বলে বেনজির আক্রমণ শানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

নয়াদিল্লি: লকডাউনে দিল্লিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে পথে নেমেছিলেন রাহুল গাঁধী। সেই ইস্যু তুলে সাংবাদিক সম্মেলনে তাঁর শ্রমিকদের সঙ্গে আলাপচারিতাকে 'নাটকবাজি' বলে বেনজির আক্রমণ শানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের পঞ্চম তথা শেষ দফার ঘোষণার পর পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে কংগ্রেসের মন্তব্য নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তরে রাহুলের পথে নামাকে কটাক্ষ করে নির্মলা বলেন, 'পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে ওদের সময় নষ্ট না করে, বরং ওদের সঙ্গে হাঁটুন বা ওদের স্যুটকেস বহন করুন রাহুল, কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বেশি ট্রেন চালাতে বলুন,  যাতে আরও বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক  নিজেদের বাড়িতে ফিরতে পারেন। ওরা আমাদের নাটকবাজ বলে? কাল তাহলে কী হল? ওটাই তো ড্রামাবাজি।' সরাসরি কংগ্রেস সভানেত্রীর নাম করে নির্মলা বলেন, 'এ ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হতে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি সনিয়া গাঁধীকে।'

শনিবার দক্ষিণ দিল্লিতে একটি উড়ালপুলের নিচে তাঁবু খাটিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে যান রাহুল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, মুখে মাস্ক পরে ফুটপাথে বসে পরিযায়ী শ্রমিকদের একটি ছোট দলের সঙ্গে কথা বলছেন রাহুল, তাঁদের মধ্যে কয়েকজন উত্তরপ্রদেশ ফিরে যাওয়ার পথে, বাকিরা মধ্যপ্রদেশে। হরিয়ানার আম্বালা থেকে ১৩০ কিলোমিটার হেঁটে অতিক্রম করেছেন তাঁরা।

লকডাউনের জেরে গোটা দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু পরিযায়ী শ্রমিক। বাড়ি ফেরার তাগিদে মাইলের পর মাইল হেঁটে চলেছেন তাঁরা। শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েও সেই সুবিধা পাচ্ছেন না সবাই। পথে হাঁটতে হাঁটতে মারা যাচ্ছেন একাধিক শ্রমিক। প্রায় রোজই সামনে আসছে পথ-দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget