এক্সপ্লোর

ইতিহাস বইয়ে ভগৎ সিংহ ‘বিপ্লবী সন্ত্রাসবাদী’! প্রতিবাদ পরিবারের

নয়াদিল্লি: ভগৎ সিংহ বিপ্লবী সন্ত্রাসবাদী! দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আওতাধীন ইতিহাসের বইয়ে স্বাধীনতা আন্দোলনের বীরকে এ ভাবেই উল্লেখ করা হয়েছে বলে লোকসভায় জানালেন অনুরাগ ঠাকুর। বিজেপি সাংসদ অনুরাগ এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ‘ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’ নামে ওই বইয়ের লেখক প্রখ্যাত ইতিহাসবিদ বিপান চন্দ্র ও মৃদুলা মুখার্জি, জানিয়েছেন তিনি। অনুরাগের আরও অভিযোগ, ইউপিএসসি-র এক পরীক্ষাতেও ভগতের বিপ্লবী সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন রাখা হয়েছে। বিতর্কিত ইতিহাস বইয়ের লেখকদ্বয়ের সঙ্গে ইউপিএ-র যোগসূত্রের উল্লেখ করে তিনি দাবি করেন, ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত বিপান চন্দ্র ছিলেন এনবিটি চেয়ারপার্সন। মৃদুলা মুখার্জি ভিজিল্যান্স তদন্তের মুখোমুখি বলেও দাবি করেন তিনি। অনুরাগ দাবি করেন, শিক্ষা জাতির চরিত্র গঠনে বড় ভূমিকা নেয়। সুতরাং আমাদের দেশে পড়ুয়াদের কী শেখানো হচ্ছে, তা নিয়ে বিতর্ক হওয়া উচিত। এদিকে ভগতের পরিবার তাঁকে কেন ইতিহাস বইয়ে বিপ্লবী সন্ত্রাসবাদী বলা হয়েছে, সে ব্যাপারে তীব্র ক্ষোভ জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে। তাঁরা স্মৃতি ইরানিকে চিঠি লিখে ওই বইয়ে যথাযথ পরিবর্তন করার দাবি তুলেছেন। প্রসঙ্গত, বইয়ে ভগতের পাশাপাশি চন্দ্রশেখর আজাদ, সূর্য সেনের মতো স্বাধীনতা যোদ্ধাদেরও বিপ্লবী সন্ত্রাসবাদী বলা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীর সঙ্গে দেখা করে তাঁরা বলেছেন, ভগতকে ফাঁসিতে ঝুলিয়েছিল যে ব্রিটিশ শাসক, তারা পর্যন্ত তাঁকে তাদের রায়ে প্রকৃত বিপ্লবী বলেছে। সন্ত্রাসবাদ জাতীয় কোনও শব্দ তাঁর নামের পাশে বসায়নি। অথচ স্বাধীনতাপ্রাপ্তির ৬৮ বছর বাদে বিপ্লবীদের সম্পর্কে এ ধরনের কথা বলা হচ্ছে, যাঁরা নিজেদের জীবন দিয়েছেন দেশের মুক্তির জন্য। বিতর্ক তৈরির জন্য বিপ্লবীদের সম্পর্কে এমন শব্দ ব্যবহার খুবই দুর্ভাগ্যজনক।  

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget