এক্সপ্লোর

কার্তি চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলা ইডি-র

নয়াদিল্লি: একা সিবিআইতে রক্ষা নেই, ইডি দোসর!

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সম্প্রতি, কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। তারপরই মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করল আরেক কেন্দ্রীয় সংস্থা। এদিকে, মামলা দায়ের হওয়ার আগের দিনই লন্ডন পাড়ি দিলেন কার্তি।

জানা গিয়েছে, এদিন কার্তির বিরুদ্ধে আর্থিক তছরুপ ধারায় ইসিআইআর বা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (পুলিশের এফআইআর-এর সমতুল্য) দায়ের করা হয়।

পাশাপাশি, আইএনএক্স মিডিয়ার অধিকর্তা পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত, এদের সকলের নামই সিবিআই-এর এফআইআর-এও ছিল।

এবার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দেখবে ইডি। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি ক্রোকও করতে পারে ইডি। গত মঙ্গলবার চার শহরে কার্তির বিভিন্ন বাড়ি ও দফতরে তল্লাশি চালায় সিবিআই।

অভিযোগ, আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে একটি কর-ফাঁকি মামলায় ছাড় পেতে কার্তিকে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন পিটার-ইন্দ্রাণী।

সিবিআই-এর অভিযোগ, মরিশাস থেকে বিনিয়োগ পেতে অসাধু উপায় অবলম্বন করেছিল আইএনএক্স। এই প্রেক্ষিতে সংস্থার ওপর যাতে কর-ফাঁকি দেওয়া তদন্ত না শুরু হয়, তা নিশ্চিত করতে কার্তির একটি ‘পরোক্ষ’ মালিকানাধীন সংস্থার নামে বিভিন্ন সময়ে ‘পরিষেবা’ খাতে ১০ লক্ষ টাকার একাধিক ভাউচার দেওয়া হয়।

যদিও, সব অভিযোগ খারিজ করেন চিদম্বরম। কার্তির বাবা, তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়ে দেন, তাঁর ছেলেকে ফাঁসানোর জন্যই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।

এদিকে, যেদিন ইডি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল, ঠিক তার আগের দিনই লন্ডন পাড়ি দিলেন কার্তি। যদিও, সিনিয়র চিদম্বরমের দাবি, কার্তির এই সফর নির্ধারিত সূচিতেই ছিল। বলেন, কার্তির বিদেশযাত্রাতে কোনও নিষেধাজ্ঞা নেই। ছেলে কয়েকদিনের মধ্যে ফিরে আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget