এক্সপ্লোর

'বাবুয়া, বুয়া', সব বিরোধীরা জোট বেঁধেও ২০১৯-এ বিজেপিকে হারাতে পারবে না, দাবি আদিত্যনাথের

লখনউ: সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজ পার্টি (বসপা), কংগ্রেস-তিন বিরোধী দলকে চ্যালেঞ্জ করে যোগী আদিত্যনাথের দাবি, সব বিরোধী একজোট হলেও বিজেপিকে হারাতে পারবে না। ২০১৯এর সাধারণ নির্বাচনে জোট বেঁধে লড়লেও বিজেপির কাছে হারতেই হবে। বুধবারই উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে। বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বসপা সমর্থিত সপা প্রার্থীরা। চূড়ান্ত ফল বেরনোর আগে তাঁর সরকারের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'বাবুয়া আর বুয়া' অর্থাত্ অখিলেশ-মায়াবতী একজোট হলেও বিজেপিকে হারাতে পারবে না। তিনি বলেন, সপা ও বসপার সবচেয়ে বড় লোকসান হল, সাম্প্রতিক উপনির্বাচনের আগে ওদের পরস্পরের সঙ্গে হাত মেলাতে হল। ওরা কার্যত মেনেই নিল যে, নিজেদের শক্তিকে আমাদের হারতে পারবে না, তাই সমঝোতা। আমরা ওদের এই হাত ধরাধরি উপভোগ করছি। দুটোর বদলে এবার আমাদের মাত্র একটা দলের মোকাবিলা করতে হচ্ছে। বিরোধীরা সুবিধাবাদী আচরণ করছে বলে দাবি করে আদিত্যনাথ বলেন, বসপা, সপা, কংগ্রেস মিলে একটা দল হয়ে যাক না! আমি বুঝি না, জোট হয়নি, শুধু পরস্পরকে সাহায্য করছে, সপা, বসপার এই বক্তব্যের মানে কী? আসলে তো ওদের মধ্যে রফা একটা হয়েছে। আর কংগ্রেসের কথা ধরলে, ২০১৯ এর ভোটের আগেই সনিয়া, রাহুল উত্তরপ্রদেশে নিশ্চিহ্ন হয়ে যাবেন। তবে রাজ্যসভায় ফের মনোনয়নের টিকিট না পেয়ে সপা ছেড়ে আসা নরেশ আগরওয়াল ওই দলের রাজ্যসভা প্রার্থী জয়া বচ্চন সম্পর্কে কটূক্তি করলেও কী করে তাঁকে বিজেপি দলে নিল, প্রশ্ন করা হলে আদিত্যনাথের সাফাই, বিজেপির নির্দিষ্ট কিছু মূল্যবোধ আছে। কেউ আমাদের দলে আসতে চাইলে আপত্তি নেই। বহু মানুষ নিজেদের শুধরে নিয়েছে, অতীতে এমন অনেক নজির রয়েছে। রামায়ণ দেখুন, সময়ের ব্যবধানে তার কত চরিত্রেরই হৃদয় বদল হয়েছে। যে ত্রিপুরায় তিনি ভোটপ্রচার করেছিলেন, সেখানে বিজেপির বিপুল জয় সম্পর্কে বলতে গিয়ে আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশে যেমন বিজেপি লাল টুপিকে (সপা) তাড়িয়ে গেরুয়াকে এনেছে, উন্নয়ন বলতে যে রং বোঝায়, তেমনই ত্রিপুরায়ও তারা লালকে বিদেয় করেছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget