এক্সপ্লোর

পেলেট গানের বিকল্প খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গড়ল কেন্দ্র, রিপোর্ট ২ মাসে

নয়াদিল্লি: বিক্ষোভ মোকাবিলায় বারবার পেলেট গানের ব্যবহারে কাশ্মীর উপত্যকায় অসন্তোষ ঘনিয়ে ওঠায় শেষ পর্যন্ত কমিটি তৈরি করল কেন্দ্র। বুরহান ওয়ানির মৃত্যু পরবর্তী কাশ্মীরে পেলেট গান থেকে বেরনো গুলির ঘায়ে বহু বিক্ষোভকারীর চোখে আঘাত লেগেছে, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগে ক্ষোভ ধুমায়িত হয়েছে উপত্যকায়। এই প্রেক্ষাপটেই পেলেট গানের বিকল্প খুঁজতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব টিভিএসএন প্রসাদের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি তৈরি হল মঙ্গলবার। কমিটির বাকি সদস্যরা হলেন সিআরপিএফের আইজি অতুল কারওয়াল, বিএসএফের আইজি রাজীব কৃষ্ণ, জম্মু কাশ্মীর পুলিশের রাজেশ কুমার, ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরির তুষার ত্রিপাঠী, চন্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির মনজিত সিংহ ও দিল্লি আইআইটি-র নরেশ ভাটনগর। ২ মাসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক মুখপাত্র। কমিটি গঠনের সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কেন্দ্রীয় সরকার পেলেট গানের গুলিতে জখম যুবকদের চিকিত্সায় ডাক্তারদের দলও পাঠিয়েছিল উপত্যকায়। সিআরপিএফের ডিজি কে দূর্গাপ্রসাদ অবশ্য কাশ্মীরে পেলেট গানের ব্যবহারে যুবকরা জখম হওয়ায় দুঃখ প্রকাশ করলেও একে আগামীদিনেও কাজে লাগানো হবে বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তরুণরা আঘাত পেলে খারাপ তো লাগেই। কিন্তু তবুও শুধু ‘চরম বিপদের সময়’ এই ‘কম-মারাত্মক’ অস্ত্র ব্যবহার করা হবে। তবে আশা করব, ভবিষ্যতে এরকম বিপজ্জনক পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না। একইসঙ্গে তিনি এও জানান যে, বিশ্বের সর্বত্র কম ক্ষতিকর যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেগুলি কাজে লাগানো যায় কিনা, তা খতিয়ে দেখছে তাঁর বাহিনী।      
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget