এক্সপ্লোর

উত্তরপ্রদেশে বিজেপি-বিরোধীদের মহাজোট গঠনে ব্যর্থতার দিকে আঙুল তুললেন নীতীশ

পটনা: উত্তরপ্রদেশের বিজেপির বিপুল সাফল্যের জন্য বিরোধীদের মহাজোট গঠনের ব্যর্থতার দিকে আঙুল তুললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি-ইউ নেতা নীতীশ কুমার। একইসঙ্গে কেন্দ্রের নোট বাতিলের  সিদ্ধান্তের প্রতিবাদ উচ্চগ্রামে নিয়ে যাওয়ায় বিরোধীদের হারের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন নীতীশ। জেডি-ইউ সভাপতি নীতীশ বলেছেন, অনগ্রসর শ্রেণীর সমর্থন গৈরিক পার্টির দিকে গিয়েছে। অন্যদিকে, এই শ্রেণীকে নিজেদের পক্ষে আনতে ব্যর্থ হয়েছে বিরোধীরা। উল্লেখ্য, ২০১৫-তে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধীরা মহাজোট গড়ে মোদী হাওয়া রুখে দিতে পেরেছিল। কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচনে তা হয়নি। কংগ্রেস-সপা জোট বাঁধলেও পৃথকভাবেই লড়াই করেছিল বিএসপি। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল সাফল্যের জন্য বিজেপিকে অভিনন্দন জানাতে গিয়ে এ কথা বলেছেন নীতীশ। জোট শরিক আরজেডি-কংগ্রেস সহ বিরোধীরা যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে আক্রমণ করছিলেন তখন এর সমর্থনে মুখ খুলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে এই সিদ্ধান্ত প্রয়োগের ব্যপারে সরকারের অব্যবস্থার সমালোচনা করেছিলেন। উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের পর নীতীশ বলেছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে এতটা চড়া সুরে বিরোধিতা করা উচিত হয়নি। কারণ, এই সিদ্ধান্ত গরিবদের মনে এই ধারনা দিয়েছিল যে , এর ফলে ধনীরা ক্ষতিগ্রস্ত হবে। বহু দলই এই বাস্তবকে উপেক্ষা করেছিল। উল্লেখ্য, এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে জেডি-ইউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। নীতীশ পঞ্জাবে সাফল্য এবং মণিপুর ও গোয়ায় এক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে আসার জন্য কংগ্রেসকেও অভিনন্দন জানিয়েছেন।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja 2026 | ১৮ বছরে পা, হালতু পূর্বাঞ্চল শক্তি সঙ্ঘে কী ছবি? দেখে নিন
Durga Puja 2026 | পুজোর মুডে রাজ্যের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও, নয়ডার বলাকা দুর্গোৎসবে কী ছবি?
Durga Puja 2026 | পুজোর থিমে উত্তম কুমার, সেজে উঠেছে লোহারুকা গ্রিন হাইটস্, রাজারহাট
Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget