এক্সপ্লোর

কন্যাসন্তান রক্ষায় শাশুড়িদের এগিয়ে আসতে হবে, বললেন প্রধানমন্ত্রী

ঝুনঝুনু: কন্যাভ্রুণ হত্যা 'গভীর লজ্জা'র বিষয়। শিশুকন্যাকে রক্ষা করতে শাশুড়িদের নেতৃত্ব দিতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, শিশুকন্যা রক্ষাকে গণ আন্দোলনে পরিণত করতে হবে রাজ্য সরকারগুলিকে। রাজস্থানে জাতীয় পুষ্টি মিশন (এনএমএম)-র সূচনা এবং 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পের সম্প্রসারণ ঘোষণা অনুষ্ঠানে মোদী বলেছেন, 'প্রত্যেকেই সমান। ছেলেদের মতো মেয়েদেরও সমান সুষ্ঠু শিক্ষার সুযোগ দেওয়া জরুরি। কন্যা সন্তান বোঝা নয়। মেয়েরা দেশের মুখ উজ্জ্বল করছেন, দেশকে গর্বিত করছেন'। ছেলেদের মতোই কন্যাসন্তানদেরও সমান চোখে দেখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কন্যা সন্তান বোঝা নয়, সমগ্র পরিবারের গর্ব। সমস্ত শিশুদের জন্য সমানভাবে পুষ্টির যোগান দেওয়া প্রয়োজন। বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প বর্তমানের ১৬১ জেলা থেকে বাড়িয়ে দেশের ৬৪০ জেলায় সম্প্রসারণ ঘটানো হয়েছে। মোদী বলেছেন, নতুন ভারত গড়ে তুলতে নারীদের জীবনে বদল এবং নারীশক্তি জাগ্রত করার প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, 'ক্লাসরুম থেকে খেলাধুলো, সর্বত্রই মেয়েরা চোখধাঁধানো সাফল্য পাচ্ছে। কন্যাসন্তানরা যাতে সম অধিকার পায়, তার জন্য সমতার পরিবেশ গড়ে তুলতে হবে। লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের কোনও জায়গা নেই'। দেশে কন্যাভ্রুণ হত্যার প্রবণতা নির্মূল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কন্যাভ্রুণ হত্যা গভীর লজ্জা ও উদ্বেগের বিষয়। এই অভিশাপ দূর করার জন্য সবাইকে একযোগে কাজ করার আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অষ্টাদশ শতকের মানসিকতা নিয়ে একবিংশ শতকে নাগরিক হিসেবে দাবি করার কোনও হক নেই।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget