এক্সপ্লোর

কেন নদী থেকে উদ্ধার করা হল স্ত্রীকে? দমকলকর্মীদের ওপর চোটপাট স্বামীর

আমদাবাদ: বিপদের হাত থেকে মানুষকে বাঁচিয়ে এতদিন বাহবাই পেয়েছেন আমদাবাদের দমকল ও জরুরী পরিষেবা (এএফইএস) বিভাগের কর্মীরা। কিন্তু সেই একই কাজ করে যে উটকো ঝামেলায় পড়তে হবে, তা কে জানত! সবরমতী নদীর সামনে মোতায়েন এএফইএস কর্মীরা গত বৃহস্পতিবার জলে ভেসে যাওয়া এক মহিলাকে উদ্ধার করেন। কিন্তু এরপর যা হল, তা কল্পনারও বাইরে। ওই মহিলার স্বামী এএফইএস কর্মীদের সঙ্গে রীতিমতো চোটপাট শুরু করেন। এএফইএস-র কর্মী ভারত মাঙ্গেলা জানিয়েছেন, তাঁর স্ত্রীকে কে বাঁচাতে বলেছিল, সেই কৈফেয়ত্ চান ওই ব্যক্তি। দমকল কর্মীদের ছবি তুলে ওই মহিলার স্বামী  দেখে নেওয়ারও হুমকি দেন। জানা গেছে, বল্লভ সদনের পিছনে সবরমতী নদীতে এক বছর ৩৭-র মহিলা ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ছুটে আসেন এএফইএস কর্মীরা। মিঠাখালির বাসিন্দা ওই মহিলাকে উদ্ধার করে তাঁর স্বামীকে খবর দেন দমকল কর্মীরা। ওই মহিলার স্বামী সিএনজি পাম্পের মালিক। ঘটনাস্থলে এসেই দমকলকর্মীদের সঙ্গে হম্বিতম্বি শুরু করেন ওই ব্যক্তি। মাঙ্গেলা বলেছেন, ‘ওই ব্যক্তির আচরণ দেখে আমরা হতবাক হয়ে যাই। এমনিতে প্রিয়জনদের প্রাণ বাঁচালে লোকজন আমাদের ধন্যবাদ জানান। কিন্তু ওই ব্যক্তি ঠিক উল্টো আচরণ করেন। তাঁকে বোঝাই যে, জীবন বাঁচানোই আমাদের কাজ। কিন্তু কে শোনে কার কথা’! পরে পুরো ঘটনা রিভারফ্রন্ট থানায় জানানো হয়। সেখানে এএফইএস কর্মী, ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীর বয়ান নথিভুক্ত করা হয়। ইন্সপেক্টর জেএ ভাগোরা জানিয়েছেন, ওই দম্পতির ১০ বছর আগে বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তান। পারিবারের আর্থিক অবস্থা খুবই স্বচ্ছ্বল। দাম্পত্য কলহেই ওই মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর সন্দেহ করছিলেন। শেষপর্যন্ত দম্পতি তাঁদের বিবাদ মেটানোর সিদ্ধান্ত নেন এবং স্ত্রী স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যান।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget