এক্সপ্লোর

সভায় তর্জন-গর্জন করলেই দাম কমবে না, রাহুলকে পাল্টা জেটলির

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণের মুখে পাল্টা রাহুল গাঁধীকে একহাত নিলেন অরুণ জেটলি। বৃহস্পতিবার সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কের শুরুটা করেন কংগ্রেস সহ-সভাপতি। ২০১৪ সালের সঙ্গে বর্তমান সময়ে ডাল ও অন্যান্য আনাজের দামের তুল্যমূল্য বিচার করেন। এই প্রসঙ্গে তিনি পরিসংখ্যান তুলে ধরেন। যার উত্তরে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাহুলকে কটাক্ষ করে বলেন, সভায় তর্জন-গর্জন করা কখনও পরিসংখ্যান পেশ করার বিকল্প হতে পারে না। নাম না করে রাহুলকে কটাক্ষ করে জেটলি বলেন, এখানে স্লোগান দেওয়ার কোনও মানে হয় না। অর্থমন্ত্রীর পাল্টা যুক্তি, গত বছর অনাবৃষ্টির ফলে দেশে ডালের উৎপাদন কমেছে। তা সত্ত্বেও, বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণ ডাল এদেশেই উৎপন্ন হয়েছিল। পাল্টা পরিসংখ্যান পেশ করে জেটলি বলেন, গড়ে দেশে ডাল উৎপাদন হয় ১৭ মিলিয়ন টন। সেখানে চাহিদা থাকে ২৩ মিলিয়ন টনের। ফলে, ৬ মিলিয়ন টনের ঘাটতি থাকে। তাঁর আশা, চলতি বছর ভাল বৃষ্টি হওয়ায় ডালের উৎপাদন বেড়ে ২০ মিলিয়ন টন দাঁড়াবে। তিনি আরও জানান, দাম নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যমন্ত্রক ২০ লক্ষ টনের বাফার স্টক (মজুত) ব্যবস্থা করে রেখেছে। নিজের বক্তব্য পেশ করার সময় নির্বাচনী সভায় মোদীর মূল্য নিয়ন্ত্রণ করা এবং মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতির বিষয়টি তোলেন রাহুল গাঁধী। তার জবাবে জেটলি বলেন, প্রচারে সকলেই এই কথা বলে থাকেন। সঙ্গে তাঁর কটাক্ষ, আশা করি কেউ এতে দ্বিমত পোষণ করবেন না। এর সঙ্গেই তিনি যোগ করেন, ইউপিএ সরকারের জমানায় দেশের হাল অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। মুদ্রাস্ফীতি দু-অঙ্কের ঘরে চলে গিয়েছিল। ২০১৪ সালে যখন কেন্দ্রে ক্ষমতা দখল করে বিজেপি, তখন তাদের ঘাড়ে বিশাল বোঝা ছেড়ে যায় পূর্বতন ইউপিএ সরকার। অর্থমন্ত্রীর মতে, সেই সময় প্রচারে মুদ্রাস্ফীতির বিষয়টি বলতেই হয়েছিল। জেটলির দাবি, ইতিমধ্যেই মুদ্রাস্ফীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করেছে কেন্দ্রীয় সরকার। ভাল বর্ষা হলে, তা আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডালের দাম কবে কমবে এদিন মোদীর কাছে তা জানতে চান রাহুল। জবাবে জেটলি বলেন, দাম কবে কমবে, এটা তারিখ দিয়ে বলা সম্ভব নয়। কারণ, দাম নিয়ন্ত্রণের বিষয়টি নীতি-নির্ভর। আর তা সময়-সাপেক্ষ। জেটলি বলেন, ডাল ও অন্যান্য সব্জি সমতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো নিয়ে সরকার সদা-চেষ্টা চালিয়ে যাচ্ছে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget