এক্সপ্লোর

৫০০ টাকার নোট ছাপার ওপর জোর দেওয়া হচ্ছে, আর ২-৩ সপ্তাহেই সমস্যার সমাধান: শক্তিকান্ত দাস

মুম্বই: বাতিল হওয়া ঠিক কত নোট জমা পড়েছে, রিজার্ভ ব্যাঙ্ক ও অন্য ব্যাঙ্কগুলিকে সেই সংক্রান্ত তথ্য বারবার চেক অর্থাত্ কাউন্টরচেক করে দেখতে বলল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় ব্যাঙ্কের দেওয়া হিসাব অনুসারে, ১০ ডিসেম্বর পর্যন্ত বাতিল ঘোষিত ৫০০ ও ১০০০ নোটে ১২.৪৪ লক্ষ কোটি টাকার বেশি জমা পড়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক বিষয় সংক্রান্ত সচিব শক্তিকান্ত দাশ আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, আরবিআই ১২.৫ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কগুলিতে ফেরত্ এসেছে বলে তথ্য দিয়েছে। তবে এমন বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে দুবার গণনা অর্থাত্ ডাবল কাউন্টিং হয়ে থাকতে পারে বলে মনে হয় আমাদের। সেই ক্ষেত্রগুলি চিহ্নিত করে রিজার্ভ ব্যাঙ্ক ও অন্য ব্যাঙ্কগুলিকে আবার নতুন করে গণনা করতে বলা হয়েছে। দুবার গণনা এড়াতে তথ্য সংশোধন করা, চেক করা, পুনর্বার চেক করা, প্রয়োজনীয় নজরদারির একটা প্রক্রিয়া চলছে।

এদিন সচিব এও জানান, ইতিমধ্যেই ৫০০ ও ২০০০-এর নোটে ৫ লক্ষ কোটি টাকা বাজারে ছেড়েছে আরবিআই। চলতি মাসের শেষ নাগাদ বাতিল হওয়া ১৫ লক্ষ কোটি টাকার ৫০ শতাংশ অর্থনৈতিক সিস্টেমে চলে আসবে। পরিস্থিতির উন্নতি ঘটাতে একযোগে তাল রেখে চলছে অর্থমন্ত্রক, আরবিআই, এনফোর্সমেন্ট এজেন্সিগুলি। পরিস্থিতি বেশ ভাল হয়েছে। এই ধারা বহাল রেখে বাজারে আরও ৫০০ টাকার নোট ঢুকলে আগামী দু-তিন সপ্তাহে আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদী।

সরকার আরও বেশি ৫০০ টাকার নোট ছাপার ব্যবস্থা নিয়েছে, তার সরবরাহ বাড়লে লোকে এতদিন ধরে ঘরে জমানো ২ হাজার টাকার নোট বের করবে, এও বলেন তিনি।

শক্তিকান্ত জানান, ২.২০ লক্ষের মধ্যে ২ লক্ষেরও বেশি এটিএমে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত বদল করা হয়েছে। তিনি বলেন, আমাদের নজরে এসেছে যে, কিছু ব্যাঙ্ক নিজেদের খদ্দেরদের ভাল পরিষেবা দেওয়ার জন্য নিজেদের শাখার মাধ্যমে নগদ দিচ্ছে। আমরা তাদের পরামর্শ দিয়েছি, যাতে তারা এটিএমে পর্যাপ্ত নগদ রাখার ব্যবস্থা করে, এটিএমগুলিকে নগদহীন করে না রাখে। পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget