এক্সপ্লোর

বুলেট ট্রেনের স্বপ্ন ভুলে সুরক্ষায় জোর দেওয়া হোক, কেন্দ্রকে খোঁচা শিবসেনার

মুম্বই: সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করল শিবসেনা। তাদের দাবি, বুলেট ট্রেনের বদলে বর্তমানে যে ট্রেনগুলি চালু রয়েছে, সেগুলির সুরক্ষার উপর জোর দেওয়া উচিত কেন্দ্রের। শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘আমাদের দেশে প্রতিদিনই রেল দুর্ঘটনা ঘটে। মানুষের মৃত্যু হয় বা আহত হন। কিন্তু কেন্দ্রীয় সরকার জাপান সরকারের সহায়তায় বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে। চলা মুরারী হিরো বননে-র মতো চলা মুরারী বুলেট ট্রেন শুরু করনে-র স্বপ্ন দেখা ভাল। কিন্তু প্রথমে চালু থাকা ট্রেনগুলিকে ঠিকমতো চালাতে হবে। পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম, কামরা ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে রেলের খাবারে যাতে ইঁদুরের লেজ বা আরশোলা না থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।’ চলা মুরারী হিরো বননে ১৯৭৭ সালে মুক্তি পাওয়া একটি হিন্দি ছবি। সেই ছবির নায়ক মুরারী ছিল দিল্লির সাধারণ একটি ছেলে। কিন্তু পরবর্তীকালে সে মুম্বইয়ে গিয়ে হিন্দি ছবির জনপ্রিয় নায়ক হয়ে ওঠে। সেই ছবির কথা উল্লেখ করেই বুলেট ট্রেন নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়েছে শিবসেনা। একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী সুরেশ প্রভুর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ নিয়েও প্রশ্ন তুলেছে শিবসেনা। সামনায় লেখা হয়েছে, ‘সুরেশ প্রভুর নৈতিকতার কারণে পদত্যাগের ইচ্ছাপ্রকাশের কথা কি সত্যি? না কি তাঁর নৈতিক বুদ্ধি বেশি, যার ফলে প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি। যা-ই হোক না কেন, আজ রাজনীতিতে নৈতিকতার মতো শব্দ অর্থ হারিয়েছে। যদি মন্ত্রীদের পদত্যাগে সমস্যার সমাধান করা যেত, তাহলে রোজই এই ধরনের পদত্যাগ দেখা যেত। লালবাহাদুর শাস্ত্রী একটি ট্রেন দুর্ঘটনার পরে পদত্যাগ করেছিলেন। সেটা নৈতিকতার জয় ছিল। কিন্তু গত ৫০-৬০ বছরে রোজই ট্রেন লাইনচ্যুত হচ্ছে। আমরা এই নৈতিকতা থেকে কী শিক্ষা নিয়েছি? পদত্যাগ করার পর বিরতি নিয়ে মন্ত্রীরা স্বপদে ফিরে এসে রোজ ব্যর্থ হবেন। কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদের ঢাক পেটাতে থাকব।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget