এক্সপ্লোর

চারটি নতুন ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর

ভদোদরা: চার ধরনের ট্রেনের ঘোষণা করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এগুলির মধ্যে একটি অসংরক্ষিত যাত্রীদের জন্য, বাকি তিনটি সংরক্ষিত ট্রেন। কয়েক মাসের মধ্যেই এই ট্রেনগুলির যাত্রা শুরু হবে। অংসক্ষিত যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালু করার কারণ হিসেবে প্রভু বলেছেন, ‘অন্ত্যোদয়’ (খুব দরিদ্র) শ্রেণীর মানুষ যাতে ট্রেনে যাতায়াতের সুযোগ পান তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ভদোদরায় ন্যাশনাল অ্যাকাডেমি অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে এবং ভদোদরা এমএস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের পর প্রভু বলেছেন, দরিদ্র শ্রেণীর মানুষদের ট্রেনে যাতায়াতের সুবিধা পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। এই লক্ষ্য পূরণেই অসংরক্ষিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তিনি আরও বলেছেন, অন্তোদ্যয় এক্সপ্রেস সম্পূর্ণ অসংরক্ষিত দুরপাল্লার  সুপারফাস্ট ট্রেন। সাধারণ মানুষের জন্য এই ট্রেন চলবে। যাত্রীবহুল রুটগুলিতে এই ট্রেন চালানো হবে। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, দুরপাল্লার অসংরক্ষিত কিছু ট্রেনে যাত্রী পরিবহণ ক্ষমতা বাড়াতে দুটি থেকে চারটি ‘দিনদয়ালু’ কোচ জুড়ে দেওয়া হবে। এছাড়াও ‘হামসফর’ ট্রেন চালানো হবে। এই ট্রেন সম্পূর্ণভাবে থার্ড শীতাতপ নিয়ন্ত্রিত। তেজস শ্রেণীর ট্রেনের গতি হবে ঘন্টায় ১৩০ কিলোমিটার। এই ট্রেনে থাকবে দেশীয় খাবার, ওয়াইফাই ও অন্যান্য সুযোগ সুবিধা। চতুর্থ শ্রেণীর ট্রেনের নাম ‘উদয়’ (উত্কৃষ্ট ডাবল ডেকার এয়ার কন্ডিশনড যাত্রী)। রাতে ব্যস্ত রুটগুলিতে এই ট্রেন চলবে। যাত্রী পরিবহণ ক্ষমতা ৪০ শতাংশ বাড়াতে এই ট্রেন চালানো হবে। মন্ত্রী বলেছেন, সারা দেশে রেল পরিষেবা বৃদ্ধির লক্ষ্যেই এই ট্রেনগুলি চালানো হবে। তিনি বলেছেন যে, রেল বাজেটের আগে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা  তাঁদের রাজ্যের দাবি আদায়ের জন্য দরবার করেন। এরকমটা যাতে না হয়, তা নিশ্চিত করাই রেলওয়ের লক্ষ্য। এখন রেলের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যগুলি সংযুক্তভাবে কোম্পানি তৈরি করে, সংশ্লিষ্ট রাজ্যের পরিকল্পনা রূপায়ণ করতে পারে, সেজন্য রেলমন্ত্রক রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করছে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget