এক্সপ্লোর

গুজরাত: মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু রাহুলের, কটাক্ষ বিজেপির

দ্বারকা (গুজরাত): বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা করে গুজরাতে নির্বাচনী প্রচার শুরু করলেন রাহুল গাঁধী।

চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন হবে গুজরাতে। রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চল থেকেই নির্বাচনী প্রচার শুরু করার সিদ্ধান্ত নেন কংগ্রেস সহ-সভাপতি। সোমবার, মিঠাপুর বিমানবন্দরে অবতরণ করে সোজা দ্বারকাধীশ মন্দিরে পুজো দেন তিনি। তাঁকে সঙ্গ দেন গুজরাতের প্রদেশ সভাপতি ভরতসিংহ সোলাঙ্কি, রাজ্যের ভারপ্রাপ্ত নেতা অশোক গহলৌত।

দলীয় সূত্রে খবর, নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে প্রথমে দ্বারকার কয়েকটি গ্রামে যাবেন রাহুল। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে যাবেন হাঁজরাপার। জানা গিয়েছে, এখানে গরুর গাড়ি করে প্রচার চালাবেন তিনি। এখানে, গ্রাম সভার মাধ্যমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন কং সহ-সভাপতি। এর জন্য বহু খাটিয়ার ব্যবস্থা করা হয়েছে।

rahul-gujarat-1

দ্বারকা থেকে জামনগর যাওয়ার পথেও এদিন বিভিন্ন জায়গায় কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন রাহুল। জামনগরে, ব্যবসায়ী ও বণিকদের সঙ্গে বৈঠক করবেন কথা বলবেন তিনি। আগামীকাল, সড়কপথে ধ্রোল ও টঙ্করা যাবেন রাহুল। সেখান থেকে রাজকোট। সেখানে স্থানীয় দুগ্ধ ব্যবসায়ী ও কো-অপারেটিভ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যেবেলা ব্যবসায়িক সংগঠনের সঙ্গে বৈঠক।

বুধবার অর্থাৎ শেষ দিন রাহুল চোটিলা, জসদান, বীরপুর, জেতপুর সহ বিভিন্ন শহর হয়ে কাগবড় গ্রামের খোড়াল ধামে তাঁর প্রচারপর্ব শেষ করবেন। দলীয় সূত্রে খবর, পরবর্তী অধ্যায়ে রাজ্যের উত্তর, মধ্য ও দক্ষিণ প্রান্তে প্রচার করবেন কং সহ-সভাপতি। এদিকে, রাহুলের এই প্রচারকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এদিন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানান, রাহুলের এই সফর প্রমাণ করছে, গুজরাতে কংগ্রেসের কোনও ‘বিশ্বাসযোগ্য’ নেতা নেই। তাঁর আশা, আসন্ন নির্বাচনে বিজেপি ১৫০-র বেশি আসন পাবে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget