এক্সপ্লোর

সুপারফাস্টে উন্নীত হওয়া ৪৮টি ট্রেনের জন্যে এবার থেকে যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া

নয়াদিল্লি:  অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থাকা ভারতীয় রেলকে চাঙ্গা করতে নয়া উদ্যোগ রেলমন্ত্রকের। সম্প্রতি সুপারফাস্টে উন্নীত হওয়া ৪৮টি ট্রেনের সমস্ত শ্রেণীর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। তবে শুধু ভাড়া নয়, গত পয়লা নভেম্বর প্রকাশিত হওয়া নয়া টাইম টেবিল অনুযায়ী এই ৪৮টি ট্রেনের গতি ঘণ্টায় ৫ কিমি করে বাড়ানো হয়েছে। আগে এই ট্রেনগুলির গতি ছিল ঘণ্টায় ৫০ কিমি। তবে সুপারফাস্টে উন্নীত হলেও, এবিষয়ে কোনও আশ্বাস রেলমন্ত্রকের তরফে দেওয়া হয়নি, যে এই ৪৮টি ট্রেন দেরি না করে একেবারে সময়ই চলবে। এছাড়া কোনও বাড়তি পরিষেবাও এই সমস্ত ট্রেনের যাত্রীরা পাবেন না, কিন্তু স্লিপার ক্লাসের জন্যে যাত্রীদের গুনতে হবে বাড়তি তিরিশ টাকা। টু টায়ার এবং থ্রি টায়ার এসির জন্যে ৪৫ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের জন্যে বাড়তি ৭৫ টাকা দিতে হবে যাত্রীদের। প্রসঙ্গত, এই বাড়তি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত শীতের মরসুমের আগে করা হল, যখন উত্তর ভারতমুখী প্রায় সমস্ত ট্রেনেই কুয়াশার কারণে, স্বাভাবিক নিয়মেই বেশ কয়েকট ঘণ্টা করে দেরিতে চলবে। বর্তমানে প্রিমিয়ার পরিষেবা প্রদানকারী সমস্ত ট্রেন, যেমন রাজধানী, দুরন্ত এবং শতাব্দী প্রতিদিনই বেশ কয়েক ঘণ্টা করে দেরিতেই চলে। রেলমন্ত্রক সূত্রে খবর, এই ভাড়া বৃদ্ধির ফলে প্রায় ৭০ কোটি টাকা বাড়তি আয় হবে রেলের। এদিকে ৪৮টি ট্রেনকে সুপারফাস্টে উন্নীত করায় এইমুহূর্তে এই ধরনের ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,০৭২। যেসমস্ত ট্রেন সুপারফাস্টে উন্নীত হয়েছে তার মধ্যে রয়েছে পুণে-অমরাবতী এসি এক্সপ্রেস, পাটুলিপুত্র-চণ্ডীগড় এক্সপ্রেস, বিশাখাপত্তনম-ননদেদ এক্সপ্রেস, দিল্লি-পাঠানকোট এক্সপ্রেস, কানপুর-উধামপুর এক্সপ্রেস, ছাপড়া-মথুরা এক্সপ্রেস, রকফোর্ট চেন্নাই-তিরুচিরাপল্লি এক্সপ্রেস, বেঙ্গালোর-শিবমোগা এক্সপ্রেস, টাটা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, দারভাঙ্গা-জলন্ধর এক্সপ্রেস, মুম্বই-মথুরা এক্সপ্রেস এবং মুম্বই-পটনা এক্সপ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget