এক্সপ্লোর

রোহিঙ্গাদের আশ্রয় দিলে ভাল হবে না দেশের মুসলিমদের, দাবি শিবসেনার

মুম্বই: 'ভোট-লোভী' রাজনৈতিক নেতাদের চাপে ভারত রোহিঙ্গা উদ্বাস্তুদের বাধ্য হয়ে এ দেশে আশ্রয় দিলে তাতে এখানকার মুসলিমদেরই ভাল হবে না বলে অভিমত শিবসেনার। কেন্দ্রের শাসক দল বিজেপির শরিক, উদ্ধব ঠাকরের দল মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভারতে থাকতে দেওয়ার দাবিতে যারা গলা ফাটাচ্ছে, তাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছে। দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে তারা বলেছে, ভোটের জন্য রোহিঙ্গাদের জন্য এই সহানুভূতি, প্রেম দেশবিরোধিতার চরম নিদর্শন। এমনিতেই কয়েক লক্ষ পাকিস্তানি, বাংলাদেশি ভারতে আছে। তার ওপর ভোট-প্রেমী নেতাদের কথা শুনে রোহিঙ্গাদেরও থাকতে দেওয়া হলে মায়ানমারে যা ঘটেছে, এখানেও তার পুনরাবৃত্তি হতে বেশি দেরি হবে না। আর তাতে পিষে যাবে ভারতের মুসলিমরাই। অভিযোগ, মায়ানমারে সামরিক অভিযানের জেরে রাখাইন প্রদেশ থেকে দলে দলে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশ, ভারতে চলে এসেছে। শিবসেনার বক্তব্য, বর্তমানে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ভারতে আছে। ওরা বেআইনি ভাবে ভারতে এসেছে, দেশের নিরাপত্তার সামনে বিপদ বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। ওদের কারও কারও সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ থাকতে পারে বলেও সন্দেহ কেন্দ্রের। এরপরও কেউ যদি চায়, ওরা এখানে পাকাপাকি থাকুক, তবে কি তার রক্তে দেশপ্রেম আছে বলা যায়? কিছু স্বার্থান্বেষী মুসলিম ধর্মগুরুর জন্যই সাধারণ মুসলিমরা সবসময় সন্দেহের নিশানা হয়। শিবসেনা এও বলেছে, যারা রোহিঙ্গা মুসলিমদের সমর্থন করছে, তারা ব্যাখ্যা দিক, কেন ওদের মায়ানমার ছাড়তে হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget