এক্সপ্লোর

রাজ্যসভায় অর্থবিলে বিরোধীদের পাঁচটি সংশোধনী গৃহীত, অস্বস্তিতে সরকার

নয়াদিল্লি: রাজ্যসভায় মুখ পুড়ল সরকারের। ২০১৭-র অর্থবিলে বিরোধীদের আনা ৫টি সংশোধনী গৃহীত হয়েছে। তিনটি পেশ করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ, বাকি দুটি সিপিএমের সীতারাম ইয়েচুরি। ২৭ থেকে ৩৪ ভোটের ব্যবধানে সংশোধনীগুলি পাস হয়ে যায়। রাজ্যসভায় সরকারপক্ষ সংখ্যালঘু। ২৪৫ সদস্যের ঊর্ধ্বকক্ষে বিজেপির একার শক্তি ৫৬, শাসক জোট এনডিএ-র ৭৪ জন সদস্য। এদিন ভোটাভুটির আগে ওয়াকআউট করে তৃণমূল। এর আগে বিতর্কের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বিভিন্ন সুযোগসুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার উদ্যোগের পক্ষে সওয়াল করে বলেন, জালিয়াতি, কর ফাঁকি রুখতে এর প্রয়োজন ছিল। একইসঙ্গে আধার পূর্বতন ইউপিএ আমলের বিরাট উদ্যোগ বলেও স্বীকার করেন তিনি। বলেন, এনডিএ তার বিস্তার ঘটাচ্ছে। জেটলির কথায়, আধার নিয়ে আমাদের সংশয় ছিল। আপনাদের মনেও (কংগ্রেসিদের) ছিল। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব জানানো হলে বিভ্রান্তি দূর হয়। কেন আধার বাধ্যতামূলক করা হয়েছে, কংগ্রেস সদস্যদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, জনস্বার্থে আনা প্রযুক্তিকে কেন কাজে লাগানো হবে না। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, হ্যাকিং করে আধারের তথ্য ফাঁস হবে না, এই গ্যারান্টি কি সরকার দিতে পারে? জেটলি জবাব দেন, হ্যাকিংয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ঠিকই, তবে পাল্টা রোখার মজবুত ব্যবস্থা নিতে হবে। আধারের জন্য হ্যাকিং হয় না বলেও জোরালো অভিমত জানান তিনি। সংশোধিত অর্থ বিলটি এখন ফের বিবেচনা করবে লোকসভা। সেখানে সংশোধনীগুলি গৃহীত বা খারিজ, দুই-ই হতে পারে। যদি নিম্নকক্ষে সেগুলি প্রত্যাখ্যান হয়, তবে বিলটি সংসদে পাশ হয়েছে ধরা হবে। এদিন দিগ্বিজয় সংশোধনী এনেছিলেন একটি ধারার ওপর, যাতে কমিশনার নন, তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে আয়কর অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে। দিগ্বিজয় বলেন, জুনিয়র অফিসারদের এই ক্ষমতা দেওয়া ঠিক নয়। ইয়েচুরি সংশোধনী পেশ করেন রাজনৈতিক দলগুলিকে আর্থিক অনুদান নিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget