এক্সপ্লোর

গুজব, অশান্তি ছড়ানো রুখতে গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি:   সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন যেকোনও খবরই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের মাধ্যমে কোনও ঘটনা ঘটলে, সেই সংক্রান্ত নানা ধরনের খবর, লেখা, ভিডিও হামেশাই ভাইরাল হতে দেখা যায়। সমস্যা হল এই ভাইরাল হওয়ার চক্করে অনেক সময় ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত এবং মিথ্যা খবরও দাবানলের মতো ছড়িয়ে যায়। যার জেরে অশান্তি, মার-দাঙ্গা, হিংসাত্মক ঘটনা ঘটে। শুধু ভারত নয়, গোটা বিশ্বই এখন সোশ্যাল মিডিয়া জ্বরে আক্রান্ত। আর সেই জ্বর বহু সময়ই কাবু করে ফেলছে সমাজের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে দেশের প্রশাসনকেও। সাম্প্রতিক এক ঘটনার কথাই ধরা যাক। ছেলেধরা ঘুরে বেড়াচ্ছে এমন খবর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যাওয়ার পরই বহু নিরীহ মানুষকে শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা পুরো ব্যধির সিকিভাগ। আপাতত,  এই ব্যধি নিয়ন্ত্রণে আনতে তত্পর কেন্দ্রীয় সরকার। সেই জন্যে কেন্দ্র গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুককে এধরনের খবর নিয়ন্ত্রণের জন্যে এখন কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, বেশির ভাগ সোশ্যাল মিডিয়া সংস্থার সদর দফতরই দেশের বাইরে। তারা কেউই ব্যবহারকারীদের তথ্য ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাবে, এই যুক্তিতে শেয়ার করে না। এই বিষয়টির কথা মাথায় রেখে, সম্প্রতি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির একজন করে প্রতিনিধির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবা বৈঠকে বসেন। সেখানেই প্রস্তাব দেওয়া হয়েছে, ভারতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ওপর নজরদারি চালাতে এবং অভিযোগ জানানোর জন্যে একদল বিশেষজ্ঞ নিয়োগ করা হোক। কারণ, ভিত্তিহীন খবর ভাইরাল হওয়ার জেরে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে দাবি গাউবার। এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, গুগল, ইউটিউব এবং ইন্সটাগ্রামের প্রতিনিধিরা।  ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এদিকে এই সমস্ত সোশ্যাল মিডিয়া জায়েন্টরাও যে বিভিন্ন পদক্ষেপ এরমধ্যেই গ্রহণ করেছে মিথ্যা খবর রুখতে, সে সংক্রান্ত একটি রিপোর্ট তাঁরাও জমা দিয়েছে কেন্দ্রকে। কেন্দ্রের সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget