এক্সপ্লোর

হানা দিয়েছে ‘লকি’ র‌্যানসমওয়্যার, সতর্কতা জারি কেন্দ্রের

নয়াদিল্লি: ‘ওয়ানাক্রাই’-এর পর এবার ‘লকি’! ছড়িয়ে পড়ছে নতুন র‌্যানসমওয়্যার। যা নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র।

লকি র‌্যানসমওয়্যার নিয়ে রবিবার একটি সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)। এদিন টুইটারে এমনটাই জানান কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব অজয় কুমার।

https://twitter.com/drajaykumar_ias/status/904008284603949057

র‌্যানসমওয়্যার হল একটি ম্যালিসিয়াস সফটওয়্যার বা সংক্ষেপে ম্যালওয়্যার। এটি কম্পিউটারে হানা দিয়ে তা লকড করে দেয়।ফলে, ব্যবহারকারী ওই কম্পিউটার আর ব্যবহার করতে পারেন না।

‘ওয়ানাক্রাই’-এর মতো এক্ষেত্রেও একমাত্র র‌্যানসম বা ‘মুক্তিপণ’ অর্থের বিনিময়ে কম্পিউটার ফের সচল করা হয়। জানা গিয়েছে, র‌্যানসমের মূল্য অর্ধেক বিটকয়েন বা ভারতীয় মুদ্রায় ১.৫ লক্ষ টাকা।

ক্ষতি করার ক্ষমতার নিরিখে লকি র‌্যানসমওয়্যারকে এদিন কেন্দ্রীয় সতর্কবার্তায় ‘হাই রিস্ক’ বলে উল্লেখ করা হয়েছে। সাইবার স্বচ্ছতা কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্ট লাইন দিয়ে লকি-র হরেক ধরন পাঠানো হচ্ছে।

খবরে প্রকাশ, বর্তমানে প্রায় ২.৩ কোটি মেসেজ ইমেল মারফৎ পাঠিয়েছে লকি-র প্রস্তুতকারীরা। ওই মেসেজে অত্যন্ত সাধারণ সাবজেক্ট লাইন রাখা হচ্ছে। যেমন-- ‘প্লিজ প্রিন্ট’, ‘ডকুমেন্টস’, ‘ফটো’, ‘ইমেজেস’, ‘স্ক্যান্স’, ‘পিকচার্স’ ইত্যাদি।

যে সিস্টেমে লকি র‌্যানসমওয়্যার হানা দিচ্ছে, বা যে কম্পিউটার আক্রান্ত হচ্ছে, তা বিভিন্ন নম্বর দিয়ে লকড বা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। আর সেই এনক্রিপশনের এক্সটেনশন হচ্ছে (ডট লুকিটাস) অথবা (ডট ডায়াব্লো৬) সেখানে নির্দেশ দেওয়া হচ্ছে, একটি টোর ব্রাউজার ইনস্টল করে (ডট) অনিয়ন সাইটে গিয়ে ০.৫ বিটকয়েন র‌্যানসম বা অর্থ মেটাতে।

কেন্দ্রের সতর্কতায় কম্পিউটার ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা—যে কোনও ইমেল খোলার আগে সতর্কতা অবলম্বন করতে। সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, অ্যান্টি-স্প্যাম সফটওয়্যার ইনস্টল করতে এবং স্প্যাম-লিস্ট আপডেট করতে।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই, বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল ওয়ানাক্রাই র‌্যানসমওয়্যার। প্রায় ১০০ দেশ হামলার শিকার হয়েছিল। ভারত সেই তালিকায় তৃতীয় ছিল।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget