এক্সপ্লোর

Malda News : অ্যাম্বুলেন্স সাজিয়ে ডিজে বাজিয়ে সদ্যোজাত সন্তানকে ঘরে তুলল মালদার পরিবার

Girl Child : কন্যা ভ্রুণ হত্যার ঘটনা এদেশে বিরল নয় ! সামাজিক এই ব্যাধি দূর করতে সমাজকে ইতিবাচক বার্তা দিল মালদার এক পরিবার । 

করুণাময় সিংহ, মালদা : কন্যাভ্রূণ হত্যায় ভারতের স্থান সারা বিশ্বে বেশ ওপরের দিকেই। নানারকম প্রচার কন্যাসন্তানদের জন্য সরকারি প্রকল্পও কন্যাভ্রূণ হত্যার মতো জঘন্য অপরাধ থামাতে পারছে না। সারা দেশে কন্যাভ্রূণ হত্যার পরিসংখ্যান ভয়ঙ্কর । দেশে কন্যাভ্রূণ হত্যা রোধে  সুস্পষ্ট আইন থাকা সত্ত্বেও এই অপরাধ ঘটছে। সেখানে শিশুকন্যার জন্মকে ডিজে বাজিয়ে সেলিব্রেট করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক পরিবার। 

এখনও অনেক পরিবারই পুত্র সন্তানই চান। তাই কন্যা সন্তানকে খুশি মনে বরণ করেন না অনেকেই। ভারতেরই বহু রাজ্যে জন্মের পর শিশুকন্যাকে হত্যাও করে ফেলে বহু পরিবার।  কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য প্রসূতিকে পরিবারে নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও ঘটে এ দেশে। তাছাড়া অবৈধ ভাবে কন্যা ভ্রুণ হত্যার ঘটনাও বিরল নয় ! সামাজিক এই ব্যাধি দূর করতে সমাজকে ইতিবাচক বার্তা দিল মালদার এক পরিবার । 

হাসপাতাল থেকে ফুটফুটে সদ্যোজাত কন্যা সন্তান ও তার মাকে ডিজে বাজিয়ে বাড়ি নিয়ে গেল পরিবার। রীতি মতো হইহই করে সদ্যোজাতকে বাড়ি নিয়ে যান দাদু দিদা। এলাকায় এই ধরনের ঘটনা প্রথম। তাদের এই ভাবনাকে কুর্নিশ জানাল গ্রামবাসীরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতান নগরের বাসিন্দা ইয়াসমিন খাতুন।

সদ্যোজাতর বাবা পেশায় রংমিস্ত্রি। ভিন রাজ্যে কাজ করেন।  হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর আনন্দ আর ধরে না তাঁর। মা ইয়াসমিনও খুশি। পরিবারের লোকও উচ্ছ্বসিত। এখনও যাঁরা কন্যা সন্তান জন্মানোর পর মন খারাপ করেন, তাঁদের জন্য ইয়াসমিনের পরিবারের বার্তা নিঃসন্দেহে ইতিবাচক। 

এদিন মা ও ফুটফুটে সদ্যজাতকে হাসপাতাল থেকে বাড়ি সুলতান নগরে নিয়ে যাওয়া হয় । নবজাতককে বরণের জন্য এলাহি আয়োজন করে পরিবার। যে  অ্যাম্বুলেন্সে করে সদ্যোজাতকে বাড়ি নিয়ে যাওয়া হয়, সেটাও সাজানো হয় ফুল দিয়ে। 

পরিবারের বক্তব্য 'পুত্র বা কন্যা আলাদা কিছু নয়, যারা এই ভেদাভেদ করে তারা ভুল করে। কন্যা সন্তান জন্ম হয়েছে তাই তারা খুশি। তাঁকে প্রথম বাড়ি নিয়ে যাচ্ছে। সেই উপলক্ষেই তাদের এই আনন্দের আয়োজন। '

আইন অনুসারে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যাভ্রূণ হত্যা উভয়ই শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও এই মারাত্মক অপরাধ বন্ধ হচ্ছে না। আইনের আড়ালেই লিঙ্গ নির্ণয় এবং কন্যাভ্রূণ হত্যার ঘটনাও ঘটছে । তাই এই সময় দাঁড়িয়ে মালদার গ্রামীণ এলাকার পরিবারের এই মানসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget