এক্সপ্লোর

গুজরাত বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা ২০১৭ আপডেট: বিজেপি পেতে পারে ১১৭টি আসন, কংগ্রেস ৬৪টি

নয়াদিল্লি: গুজরাত বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা ২০১৭। গৃুজরাত বিধানসভা ভোটে বুথফেরত সমীক্ষায় কংগ্রেসকে পিছনে ফেলে ছুটছে বিজেপির বিজয়রথ। বৃহস্পতিবার গুজরাতে দ্বিতীয় ও সর্বশেষ ভোটগ্রহণ পর্ব মিটে যেতেই এবিপি আনন্দ-সিএসডিএস-এর চালানো বুথ ফেরত সমীক্ষায় নরেন্দ্র মোদীর দল জোর কদমে এগিয়ে চলেছে। রাজ্যের মোট ১৮২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১৭টি আসন। কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা তাদের চেয়ে অর্ধেক কম আসনের কিছু বেশি, ৬৪টি। অন্যান্যরা পাবে ১টি আসন। অর্থাত রাহুল গাঁধী প্রচারে ঝড় তুললেও ভোটবাক্সে তার প্পতিফলন না হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সমীক্ষা অনুসারে সৌরাষ্ট্র-কচ্ছ, দক্ষিণ গুজরাতের মোট ৮৯টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৫৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩০টি আসন। অন্যান্যদের প্রাপ্তি একটি আসন। সৌরাষ্ট্র-কচ্ছ এলাকায় মোট ৫৪টি আসনের মধ্যে বিজেপি, কংগ্রেস পেতে চলেছে যথাক্রমে ৩৪টি ও ১৯টি আসন। অন্যান্যরা পাবে ১টি আসন। ওই অঞ্চলে বিজেপি পেতে পারে ৪৯ শতাংশ ভোট, কংগ্রেস ৪১ শতাংশ ভোট, বাকিদের ১০ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা। এক্সিট পোল অনুসারে দক্ষিণ গুজরাতের ৩৫টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৪টি আসন। সিংহভাগ আসনই দখল করতে পারে তারা। ১১টি পেতে পারে কংগ্রেস। সেখানে শতাংশের বিচারে কংগ্রেস, বিজেপি ও অন্যান্যরা পেতে পারে যথাক্রমে ৫২, ৪০ ও ৮ শতাংশ ভোট। উত্তর গুজরাতের ৫৩ আসনের বুথ ফেরত সমীক্ষাতেও কংগ্রেসের চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি। বিজেপি ৪৯ শতাংশ,কংগ্রেস ৪২ শতাংশ , অন্যান্যরা ৯ শতাংশ ভোট পেতে পারে। সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে ৩৫ আসন। কংগ্রেস পেতে পারে ১৮ টি আসন। অন্যান্যদের খালি হাতেই ফিরতে হতে পারে। (গুজরাত বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা ২০১৭ লাইভ আপডেট) মধ্য গুজরাতে ৪০ আসনের বুথ ফেরত সমীক্ষা অনুসারে বিজেপি ৪৭ শতাংশ কংগ্রেস ৪২ শতাংশ , অন্যান্য ১৩ শতাংশ ভোট পেতে পারে। সমীক্ষা অনুসারে বিজেপি ২৪, কংগ্রেস ১৬ টি আসন পেতে পারে। গুজরাতের বিধানসভা ভোট জাতীয় রাজনীতির আগামীদিনের গতিপ্রকৃতি স্থির করে দেবে, বলছেন রাজনীতির কারবারীরা। ২২ বছরের লাগাতার বিজেপি শাসনের অবসান হবে কিনা, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নোট বাতিল ও চলতি বছরে জিএসটি চালু করেছেন। বিশেষ করে জিএসটি নিয়ে জনমনে কী ভাবনা রয়েছে, গুজরাতের ভোটে তার প্রতিফলন মিলবে। কংগ্রেসের সামনে গুজরাত ভোটের গুরুত্ব এখানেই যে, রাহুল গাঁধীর নেতৃত্বের গ্রহণযোগ্যতা যাচাই হবে। মোদীর জনমোহিনী আকর্ষণ কতটা অটুট, তাও বোঝা যাবে এবার।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget