এক্সপ্লোর

‘ঘরে ঘরে তৈরি হোক আফজল গুরু’,বলেছেন কংগ্রেস নেতা, গুজরাতের প্রচারে বিরোধী দলকে তোপ মোদীর

মহিসাগর: গুজরাতে ভোটের প্রচারে ফের কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জম্মুর যুব তৃণমূল নেতা সলমন নিজামির এক মন্তব্য উল্লেখ করে মোদী দাবি করেন, ‘ওই কংগ্রেস নেতা বলেন, ঘরে ঘরে আফজল গুরু তৈরি হবে। কিন্তু মুসলিমরাও এমন কথা বলবেন না। গুজরাতের জনতা কি তাঁকে ক্ষমা করবেন?’ মোদী একটি প্রচার সভায় বলেছেন, ‘কংগ্রেসের একজন তারকা প্রচারক সলমন নিজামি। কাশ্মীরের বাসিন্দা। তিনি গুজরাতে প্রচারে এসেছেন। তিনি বলেন, আমাদের আজাদ কাশ্মীর চাই। তিনি বলেন, দেশের সেনা ধর্ষক। মা-বোনের ধর্ষণ করে সেনা। গুজরাতের জনতা কি তাঁকে ক্ষমা করবেন?’ সলমন নিজামি এ ব্যাপারে বলেছেন, ভাইরাল হওয়া ট্যুইট ২০১৩ সালের এবং তা ভুয়ো ট্যুইট ছিল। এ ব্যাপারে ২০১৫-তে তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। নিজামি বলেছেন, তিনি কংগ্রেসের সদস্য। কিন্তু ঘরে ঘরে আফজল তৈরি হবে বলে যে ট্যুইটের কথা বলা হচ্ছে, তা তাঁর নয়। নিজামি আরও বলেছেন, ‘আমি সেই দলের সঙ্গে রয়েছে যে দল আফজল গুরুকে ফাঁসিতে ঝুলিয়েছিল। আমি কখনওই আফজলকে শহিদ বলিনি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আর আমাকেই দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে’। নিজামি আরও বলেছেন, তাঁর নামে ছয়টি অ্যাকাউন্ট হয়েছে। ওই অ্যাকাউন্টগুলি সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্যই ছিল না। নিজামি বলেছেন, ‘আমি গর্বের সঙ্গে বলছি, আমি ভারতীয়’। তিনি বলেছেন, মোদী মিথ্যে কথা বলছেন।ভুয়ো ট্যুইটের উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁকে নিশানা করছেন। তিনি সর্বদাই সেনার পাশে রয়েছেন বলেও জানিয়েছেন নিজামি। বিজেপির ট্যুইট, ‘কংগ্রেস নেতা ও রাহুল গাঁধীর ঘনিষ্ঠ সলমন নিজামি ট্যুইটারের মাধ্যমে জানতে চেয়েছেন, ;মোদীজী, আপনার বাবা কে, মা কে? তিনি ঘরে ঘরে আফজল তৈরি হবে বলেন। আজাদ কাশ্মীরের কথা বলেন। সেনাকে ধর্ষণকারী বলেন। কংগ্রেস কি এ ধরনের লোকজনের সাহায্যেই ভোটে জিততে চায়?’ বিজেপি তথা প্রধানমন্ত্রীর এ ধরনের অভিযোগের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, আসলে উন্নয়ণ সংক্রান্ত ইস্যুগুলিতে কোনও জবাব নেই প্রধানমন্ত্রী মোদীর। তাই তিনি এ ধরনের ইস্যু তুলছেন। এর আগে, উন্নয়ণের প্রশ্নে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও বিজেপিকে নিশানা করেছেন। তাঁর ট্যুইট, প্রধানমন্ত্রীর ভাষণে বেপাত্তা উন্নয়ণ। যে ১০ প্রশ্ন করেছিলেন, সেগুলির কোনও জবাব পাওয়া যায়নি। প্রথম দফার ভোট পর্যন্ত কোনও ইস্তেহারও জারি করেনি বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget