এক্সপ্লোর

ডেরা প্রধানের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আজ রায়, অশান্তির আশঙ্কায় তটস্থ প্রশাসন, সেনা তলব

নয়াদিল্লি: ডেরা সচ্চা সৌদা প্রধান তথা স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় ঘোষণা আজ। রায় দেবে হরিয়ানার পঞ্চকুলার সিবিআই আদালত। আদালতে হাজিরা দেবেন রাম রহিম। ইতিমধ্যেই পঞ্চকুলায় ভিড় করেছেন রাম রহিম সিংহের প্রায় দেড় লক্ষ ভক্ত। অশান্তির আশঙ্কায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ। জারি করা হয়েছে ১৪৪ ধারা। হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।  ৭২ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের সঙ্গে প্রায় ১৫ হাজার আধাসামরিক জওয়ান মোতায়েন করেছে পঞ্জাব ও হরিয়ানা সরকার।  চলছে পুলিশের টহলদারিও। অশান্তি ছড়ালে গ্রেফতারের পর ধৃতদের রাখার জন্য চণ্ডীগড়ে গোটা একটি স্টেডিয়ামকে বানানো হয়েছে অস্থায়ী জেল। তবে, অনুগামীদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন খোদ রাম রহিম। সিরসায় সেনাও তলব করা হয়েছে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সিরসায় আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য হিসার জেলা থেকে দুই কোম্পানি সেনা তলব করা হয়েছে। ডেরার সদর দফতরের বাইকে পুলিশ ফ্ল্যাগমার্চও করছে বলে ওই আধিকারিক জানিয়েছেন। ডেরার এক মুখপাত্র গতকাল দাবি করেছিলেন যে, তাদের সদর দফতরে কয়েক লক্ষ ভক্ত ভিড় করেছেন। এদিকে, চণ্ডীগড়ে ঢুকলে ডেরা সচ্চা সৌদার ভক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। শহরে জারি হয়েছে ১৪৪ ধারা। নিরাপত্তা আধিকারিকরা ডেরা ভক্তদের পাঁচকুলা ছেড়ে যাওয়ার আর্জি জানিয়েছে। রাম রহিমও তাঁর অনুগামীদের পাঁচকুলা ছেড়ে চলে যাওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু এই আর্জিতে কর্ণপাত করেননি ভক্তরা। তাঁরা বিভিন্ন রাস্তায় ও পার্কে ভিড় জমিয়েছেন। উল্লেখ্য, ২০০২-এ দুই সাধ্বীর যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে রাম রহিমের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই। যদিও ডেরার পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়। আজ দুপুর আড়াইটে নাগাদ এই মামলার রায় ঘোষণা করতে পারে সিবিআই আদালত।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget