এক্সপ্লোর

ভিন ধর্ম ও ভিন জাতে বিয়ে করা দম্পতিদের খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে এনআইএ: বৃন্দা কারাত

নয়াদিল্লি: কেরলে ভিন ধর্ম ও ভিন জাতে বিয়ে করা দম্পতিদের ‘খুঁজে বের করা’ এবং তাঁদের জেরার জন্য ঝাঁপিয়ে পড়ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এমনই অভিযোগ করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। সিপিএম নেত্রী বলেছেন, ভিন জাতে বা ভিন ধর্মে বিয়েকে দেশের ‘উদার দৃষ্টিভঙ্গির প্রতীক’  হিসেবে তুলে ধরার পরিবর্তে এর বিরুদ্ধেই প্রচার চালানো হচ্ছে। সিপিএমের মুখপাত্র পিপলস ডেমোক্র্যাসি-তে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন, এনআইএ এ ধরনের দম্পতিদের হন্যে হয়ে খুঁজে বের করছে। ইতিমধ্যে ৮৯ দম্পতিকে জেরা করা হয়েছে। হিন্দুত্ববাদী শক্তিগুলির ‘লাভ জেহাদ’ তকমা দেওয়া বিয়েগুলির তদন্তে এনআইএ-র ভূমিকার কঠোর সমালোচনা করেছেন বৃন্দা। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধের তদন্ত এই সংস্থার ঘোষিত দায়িত্ব। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে দায়িত্বের পরিধি বাড়িয়ে হিন্দু তরুণীদের প্রলোভন দেখিয়ে মুসলিম যুবকদের বিয়ে করা এবং আইএসে যোগদানের লক্ষ্যে জোর করে ধর্মান্তরিত করানো সংক্রান্ত তথাকথিত ষড়যন্ত্র নিয়ে তদন্তে নেমে পড়েছে এনআইএ’। এ ধরনের ঘটনাকে লাভ জেহাদ আখ্যা দেওয়ার ক্ষেত্রে যে কথাটি উহ্য থাকে তা হল, যে সব হিন্দু তরুণী মুসলিমদের বিয়ে করছেন, তাঁদের ‘নিজস্ব কোনও বিচারবুদ্ধি’ নেই। বৃন্দা আরও বলেছেন, হাদিয়ার ঘটনাই সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে চলা সাম্প্রদায়িক মতাদর্শ সুকৌশলে কীভাবে সমনাগরিক হিসেবে মহিলাদের সমনাধিকার খর্ব করছে, তা হাতে কলমে দেখিয়ে দিয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হাদিয়া সুপ্রিম কোর্টে যেভাবে নিজের অবস্থানে অটল থেকেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন বৃন্দা। সিপিএমের রাজ্যসভার প্রাক্তন সদস্য ‘খাপ পঞ্চায়েতে’র মনোভাব গ্রহণ না করার জন্য সুপ্রিম কোর্টেরও প্রশংসা করেছেন। এই মামলায় এনআইএর-র আইনজীবী ও কেন্দ্রের আইনজীবীরা যেভাবে এই ঘটনাকে ‘লাভ জেহাদের ষড়যন্ত্রে  মতাদর্শে দীক্ষিত করা এবং মগজধোলাইয়ের মামলা’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, তার তীব্র সমালোচনা করেছেন বৃন্দা। বামপন্থী নেত্রী বলেছেন, হাদিয়ার ঘটনাটি সংবিধানে উল্লিখিত নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্মাচরণের স্বাধীনতার বিষয়টির দিকে নজর টেনেছে। সুপ্রিম কোর্টের মহিলাদের অধিকার রক্ষার পক্ষেই কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বৃন্দা।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget