এক্সপ্লোর

আয়কর রিটার্ন ফাইলে কেন অত্যাবশ্যক আধার? কেন্দ্রকে তিরস্কার সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আয়কর রিটার্ন ফাইলের জন্য আধার কার্ড অত্যাবশ্যক করার যৌক্তিকতা কী? কেন্দ্রকে এই প্রশ্ন করল দৃশ্যতই বিরক্ত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের আরও প্রশ্ন, আধার অত্যাবশ্যক হলে কি সত্যিই জাল প্যান কার্ড ও রেশন কার্ডের ব্যবসা বন্ধ করা যাবে? প্যান কার্ড পেতে ও আইটি রিটার্ন ফাইল করতে আধার আবশ্যক করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কেরলের এক প্রাক্তন মন্ত্রী আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ কেন্দ্রর প্রতিনিধিত্ব করা অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে তিরস্কার করে মন্তব্য করে, এটা কি কোনও সমাধান? লোকের ওপর জোর করে আধার কার্ড চাপিয়ে দেওয়া হচ্ছে? জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, জাল রেশন কার্ড ও প্যান কার্ডে বাজার ভরে গিয়েছে, এ সবের সাহায্যে বেআইনি লেনদেন হচ্ছে। একজন ভিন্ন ভিন্ন নামে একাধিক প্যান কার্ড করাচ্ছেন। তাই আধার কার্ড অত্যাবশ্যক হওয়া প্রয়োজন। শীর্ষ আদালত বলে, সাংবিধানিক বেঞ্চই যখন গোপনীয়তার স্বার্থে আধারের যৌক্তিকতা নিয়ে রায়দান না হওয়া পর্যন্ত সরকারকে আধার ইচ্ছাসাপেক্ষ করার নির্দেশ দিয়েছে, তখন প্যান কার্ডে আধার লাগবে কেন। জবাবে রোহতগি বলেন, জাতীয় নিরাপত্তা ও পরিচয় সুরক্ষার স্বার্থে আদালতই বিশেষ কিছু ক্ষেত্রে আধার অত্যাবশ্যক করার নির্দেশ দেয়। সিম কার্ড পেতে আধার অত্যাবশ্যক করার কথা শীর্ষ আদালতই বলেছে। আয়কর আইনের ১৩৯এ ধারায় আইটি রিটার্নের জন্য প্যান কার্ড অত্যাবশ্যক। আধারকে তার সঙ্গে যুক্ত করা হয়েছে শুধু। এ নিয়ে চূড়ান্ত শুনানি আগামী বুধবার।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'

ভিডিও

Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল
Suvendu Adhikari | ''পেন যদি ফিরহাদ হাকিম হয়, দোয়াতটার নাম মমতা ব্যানার্জি'', কল্য়াণকে পাল্টা মুখ্য়মন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget