এক্সপ্লোর

এবছর ভারতে ফিরছেন না, সন্ত্রাসবাদকে সমর্থন করিনি, সাংবাদিক বৈঠকে দাবি জাকিরের

মুম্বই: নিজেকে ‘শান্তিকামী’ বলে দাবি করে সন্ত্রাসবাদী যোগ অস্বীকার করার পাশাপাশি এ বছরে ভারতে ফেরার সম্ভাবনা খারিজ করে দিলেন জাকির নায়েক। বিতর্কিত ইসলাম প্রচারককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, আমার সফর সংক্রান্ত যে প্ল্যান-পরিকল্পনা রয়েছে, তাতে আগামী বছর ভারতে ফিরতে পারি, তার আগে নয়। বাংলাদেশের গুলশনের অভিজাত রেস্তোরাঁয় সন্ত্রাসবাদী হামলায় মদত জুগিয়েছে তাঁর উগ্র ভাষণ, এমন অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেছেন, তিনি কোনওদিন কোনও নিরপরাধ মানুষ মারায় উত্সাহ দেননি কাউকে। সন্ত্রাসের তদন্তে তাঁর কাছে সাহায্য চাওয়া হলে তিনি সহযোগিতা করতে রাজি বলেও জানান বিতর্কিত ধর্মীয় নেতাটি। আজ সৌদি আরব থেকে স্কাইপ-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠক করেন তিনি। তাঁর দাবি, তিনি কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করেননি। জাকির বলেছেন, আমি ২৫ বছর ধরে ভাষণ দিচ্ছি, কিন্তু কখনও সন্ত্রাসবাদকে উত্সাহিত করিনি। নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে দাবি করে জাকির বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা ও বিকৃত করা হয়েছে। এদিন ফ্রান্সের নিসে জঙ্গি হামলার নিন্দা করে তাঁর সাংবাদিক বৈঠক শুরু করেন জাকির। উল্লেখ্য, ঢাকার গুলশনে নারকীয় জঙ্গি হামলায় জড়িত এক জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপরই জাকিরকে নিয়ে বিতর্ক তৈরি হয়। বাংলাদেশে জাকিরের পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতেও তাঁর বক্তব্য খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে গত ১১ জুলাই দেশে ফেরার কথা থাকলেও জাকির ফেরেননি। এরপর তাঁর সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সাংবাদিক বৈঠক করবেন। কিন্তু তিনবার ওই বৈঠক বাতিল হয়ে যায়। গতকালও তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। হোটেল ভাড়া না পাওয়ার কারণে ওই বৈঠকও বাতিল করে দেওয়া হয়। জাকির বলেছেন, আত্মঘাতী হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা ইসলাম-বিরোধী। তবে যুদ্ধের সময় দেশকে রক্ষার জন্য আত্মঘাতী হামলা কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে। নিজের বক্তব্যের সমর্থনে জাকির বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মঘাতী হামলা ছিল অন্যতম রণকৌশল। জাকির দাবি করেন, গত সাত-আট দিনে কোনও সরকারি আধিকারিক তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি। জাকির আরও দাবি করেন, অতীতে আইপিএস আধিকারিকদের সামনে তিনি বক্তব্য রেখেছেন। তাঁর বিরুদ্ধে তদন্তে তিনি সরকারি সংস্থাগুলিকে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন জাকির।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget