এক্সপ্লোর

কারও আধার না থাকলে সরকারের কাছে তাঁর কোনও অস্তিত্বই নেই, প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আধার নিয়ে অস্বস্তিকর প্রশ্ন সুপ্রিম কোর্টের। বুধবার সরাসরি আধার সংক্রান্ত মামলা নয়, হাড় কাঁপানো শীতে শহরের ফুটপাথবাসী লোকজনের জন্য রাতের আশ্রয়ের ব্যবস্থা করা সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চায়, শহরের গৃহহীন মানুষজনের জন্য কীভাবে আধার কার্ড তৈরি হচ্ছে। যোগী আদিত্যনাথ সরকারের প্রতিনিধিত্ব করা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, আধার কার্ড জাতীয় পরিচয়পত্র যাচাই করে রাতের আশ্রয়স্থলে থাকতে দেওয়া যেতে পারে। তবে তাঁকে শীর্ষ আদালতের বেঞ্চ বলে, কারও নিজের ঘরবাড়ি না থাকলে আধার কার্ডে কী পরিচয় থাকবে তাঁর? কীভাবে একজন গৃহহীন লোকের আধার কার্ড হবে? মেহতা প্রথমে বলেন, এমন লোকের আধার না থাকারই সম্ভাবনা। তখন বেঞ্চ বলে, তাহলে কোনও লোকের আধার কার্ড না থাকলে ভারত সরকার বা উত্তর প্রদেশ সরকারের কাছে কি তাঁর কোনও অস্তিত্বই থাকবে না? এঁদের জন্য কি আশ্রয়ের ব্যবস্থা হবে না? মেহতা তখন বলেন, কারও আধার কার্ড না থাকলে সরকারের কাছে তাঁর কোনও অস্তিত্বই নেই, এটা বলা ঠিক নয়, কারণ তাঁর ভোটার পরিচয় পত্র থাকতে পারে, যাতে তাঁর ঠিকানা রয়েছে। তখন শীর্ষ আদালত বলে, ভোটার পরিচয়পত্র পেতে গেলেও তো ঠিকানার প্রমাণ লাগে। যাঁর ঘরবাড়িই নেই, ঠিকানার প্রমাণ তিনি কী করে দেবেন? দেশে কত মানুষের আধার কার্ড আছে, জানতে চায় বেঞ্চ। সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বলেন, ৯০ কোটি মানুষের এই কার্ড হয়েছে। সরকার বলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল সচল রাখতে, নানা সরকারি ভরতুকির সুযোগ পেতে আধার নম্বর লাগবে। প্রসঙ্গত, আধার তথ্যের সুরক্ষা নিয়ে নানা মহলের আশঙ্কার মধ্যেই ১৭ জানুয়ারি থেকে আধারের বৈধতা নিয়ে পেশ হওয়া আবেদনের ওপর সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি শুরু হতে চলেছে।

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget