এক্সপ্লোর

সিএএ বিরোধী বিক্ষোভ: ফৈয়াজের ‘হম দেখেঙ্গে’ কবিতা হিন্দু-বিরোধী? খতিয়ে দেখতে প্যানেল গড়ল কানপুর আইআইটি

ফৈয়াজ আহমেদ ফৈয়াজের লেখা ‘হম দেখেঙ্গে লাজিম হ্যায় কি হম ভি দেখেঙ্গে’ কবিতা হিন্দু-বিরোধী কিনা, তা খতিয়ে দেখতে প্যানেলের গঠনের সিদ্ধান্ত আইআইটি কানপুরের। এক শিক্ষকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্যানেল গঠন করা হয়েছে। ওই শিক্ষকের অভিযোগ, প্রতিবাদ প্রদর্শনের সময় পড়ুয়ারা ওই কবিতা গেয়েছিলেন। তাঁর দাবি, ওই কবিতা হিন্দু-বিরোধী।

কানপুর:  ফৈয়াজ আহমেদ ফৈয়াজের লেখা ‘হম দেখেঙ্গে লাজিম হ্যায় কি হম ভি দেখেঙ্গে’ কবিতা হিন্দু-বিরোধী কিনা, তা খতিয়ে দেখতে প্যানেল গঠনের সিদ্ধান্ত আইআইটি কানপুরের। এক শিক্ষকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্যানেল গঠন করা হয়েছে। ওই শিক্ষকের অভিযোগ, প্রতিবাদ প্রদর্শনের সময় পড়ুয়ারা ওই কবিতা গেয়েছিলেন। তাঁর দাবি, ওই কবিতা হিন্দু-বিরোধী। মিছিলের দিন পড়ুয়ারা শহরে জারি নিষেধাজ্ঞামূলক নির্দেশিকা ভেঙেছিলেন কিনা, সোশাল মিডিয়ায় আপত্তিকর বিষয়বস্তু পোস্ট করেছিলেন কিনা,  তাও তদন্ত করে দেখবে প্যানেল। ১৯৭৯-এ ফৈয়াজ ওই কবিতা লিখেছিলেন সেনা শাসক জিয়া-উল-হকের প্রসঙ্গে এবং তা ছিল পাকিস্তানে সামরিক শাসনের বিরুদ্ধে। ফৈয়াজ বামপন্থী ও নাস্তিক। বিপ্লবাত্মক লেখার জন্য পরিচিত ছিলেন তিনি এবং তাঁকে বেশ কয়েক বছর জেলে কাটাতে হয়েছিল। গত ১৭ ডিসেম্বর জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের সমর্থনে আইআইটি-কানপুরের পড়ুয়ারা একটি শান্তিপূর্ণ মিছিল করেন। ওই মিছিলের সময় তাঁরা ফৈয়াজের ওই কবিতা আবৃত্তি করেছিলেন। আইআইটি-র ডেপুটি ডিরেক্টর মনীন্দ্র আগরওয়াল বলেছেন, ভিডিওতে পড়ুয়াদের ফৈয়াজের কবিতা আবৃত্তি করতে দেখা গিয়েছে। তিনি বলেছেন, ছয় সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। প্যানেল পুরো ঘটনার তদন্ত করবে। কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অন্যান্য ছুটি থেকে ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। আইআইটি-র এক শিক্ষক অভিযোগ করেছেন, জামিয়ার পড়ুয়াদের প্রতি সহমর্মিতা জানানোর মিছিলে পড়ুয়ারা ভারত-বিরোধী ও সাম্প্রদায়িক মন্তব্য করেছেন।  কবিতার দুটি পংক্তির ভিত্তিতে তিনি অভিযোগ দায়ের করেছেন। ওই পংক্তি দুটি হল, ‘যখন সমস্ত মূর্তি সরে যাবে, তখন আল্লাহর নাম রয়ে যাবে’। ওই শিক্ষকের দাবি, মিছিলের আয়োজক ও মূলচক্রীদের চিহ্নিত করে অবিলম্বে বরখাস্ত করতে হবে।  ওই অধ্যাপকের সঙ্গে  আন্দোলনকারীদের বিরুদ্দে অভিযোগপত্রে আরও ১৫ জন পড়ুয়া স্বাক্ষর করেছেন। অন্যদিকে, আইআইটি পড়ুয়ারা বলেছেন, যে শিক্ষক অভিযোগ দায়ের করেছেন, তিনি সাম্প্রদায়িক বিষয়বস্তু পোস্ট করার জন্য সোশাল নেট ওয়ার্কিং সাইটে তাঁর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আইআইটি কানপুর স্টুডেন্ট মিডিয়া পোর্টালে প্রকাশিত একটি নিবন্ধে পড়ুয়া প্রতিবাদের দিন কী হয়েছিল, তাঁদের ধ্বনিগুলিকে কীভাবে সাম্প্রদায়িক রূপ ও অপব্যাখ্যা করা হয়েছে, তা   জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, জামিয়ার পড়ুয়াদের ওপর পুলিশের দমননীতির প্রসঙ্গে তাঁরা ফৈয়াজের কবিতার কয়েকটি পংক্তি আবৃত্তি করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget