এক্সপ্লোর

বয়স ৮২, তিহার জেল থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেন ওমপ্রকাশ চৌতালা

চন্ডীগড়: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে দিল্লির তিহার জেলে দশ বছরের জেলের সাজা খাটছেন। সেখান থেকেই ৮২ বছর বয়সে ফার্স্ট ডিভিশন পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। এবার তিনি বিএ পড়তে চান বলে জানিয়েছেন তাঁর কনিষ্ঠ পুত্র তথা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল নেতা অভয় সিংহ চৌতালা। তিহার জেলে বন্দিদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং-এর তৈরি সেন্টার থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ওমপ্রকাশ। ২৩ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। কিন্তু নাতি তথা হিসারের এমপি দুষ্যন্ত সিংহ চৌতালার বিয়েতে হাজির থাকতে গত মাসে প্যারোল নিয়েছিলেন তিনি। প্যারোলের মেয়াদ শেষ হয় ৫ মে। পরীক্ষা কেন্দ্র জেলের ভিতরেই, তাই তিনি ফিরে গিয়ে আবার পরীক্ষায় বসেন। অভয় জানান, পারিবারিক বাধ্যবাধকতার কারণে স্কুলে পড়ার সময়ই তাঁর বাবাকে পড়াশোনা থামিয়ে দিতে হয়েছিল। বলেন, উনি যখন স্কুলে, আমার দাদু চৌধুরি দেবী লাল পুরোদস্তুর রাজনীতিতে। এত বড় পরিবারের হাল ধরবে কে, চাষবাসের কী হবে, পরিবারের বড় ছেলে হয়ে এসব কথা ভেবেই বাবা নিজের পড়াশোনায় ইতি টেনে ভাইয়ের মানুষ করার ভার কাঁধে তুলে নেন। পরে রাজনীতিতে যোগদানের পর পড়াশোনা চালিয়ে যাওয়ার অবসর পান। অভয় জানান, তাঁর বাবা তিহার জেলে গত সাড়ে চার বছর থাকাকালে সেখানকার লাইব্রেরিতে গিয়ে খবরের কাগজ, বইপত্র পড়া শুরু করেন, জেলকর্মীদের প্রিয় বইগুলি জোগাড় করে দিতেও বলেন। এমনকী ১৯৯৯ সালে মডেল জেসিকা লাল খুনে দোষী যাবজ্জীবন কারাবাসের সাজা পাওয়া মনু শর্মাকে জেল থেকে পড়াশোনা চালিয়ে যেতে দেখেও ওমপ্রকাশ উদ্বুদ্ধ হয়েছেন বলে জানান অভয়।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget