এক্সপ্লোর

ডোকালাম সংঘাতের জের: চিন-সীমান্ত লাগোয়া সিকিম, অরুণাচলে প্রচুর বাহিনী মোতায়েন করল ভারত

নয়াদিল্লি: ফের বৃদ্ধি পেল ডোকালাম সংঘাতের মাত্রা। চিন-সীমান্ত লাগোয়া সিকিম ও অরুণাচল প্রদেশে সেনা মোতায়েন বাড়াল ভারত। একইসঙ্গে, বাহিনীকে ‘চূড়ান্ত প্রস্তুত’ থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত কয়েকদিন যাবৎ ডোকালাম ইস্যুতে ভারতকে বারংবার কথায় আক্রমণ করে চলেছে বেজিং। এমনকী, বিতর্কিত অঞ্চল থেকে ভারত সেনা প্রত্যাহার না করলে চিনা সেনা যে অগ্রসর হবে, তেমনও ইঙ্গিত দিয়েছে সেদেশের সরকারি সংবাদমাধ্যম।

পিটিআই সূত্রে খবর, এরপরই জরুরি বৈঠকে বসে কেন্দ্র। সেখানে স্থির হয়, পরিস্থিতি বিচার করে চিন-সীমান্তে বাহিনী মোতায়েন বৃদ্ধি করা হবে। এরপরই, সিকিম থেকে অরুণাচল প্রদেশ-- প্রায় ১৪০০ কিলোমিটার দীর্ঘ চিন-সীমান্তে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ সরকারি আধিকারিক বলেন, সিকিম ও অরুণাচলে চিন সীমান্তে বাহিনী মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। জানা গিয়েছে, সুকনা-স্থিত সেনার ৩৩ কোর এবং অরুণাচল ও অসম থেকে যথাক্রমে সেনার ৩ এবং ৪ কোরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই অঞ্চলটি সুরক্ষিত করার জন্য।

বাহিনী বাড়ানোর খবর জানালেও, বৃদ্ধির পরিমাণ সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়নি। ঠিক যেমন তাদের ‘অপারেশনাল ডিটেইলস’ বা বিস্তারিত দায়িত্ব খোলসা করা হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের জানিয়েছেন, চিন-সীমান্তের জন্য সবসময় প্রায় ৪৫ হাজার জওয়ানকে তৈরি রাখা থাকে।

যদিও, তাদের যে সবসময় মোতায়েন করা হয় তেমনটা নয়। কিন্তু, পালা পালা করে এই বাহিনীকে চিন-সীমান্তের দূর্গম পার্বত্য পরিবেশকে মানিয়ে নেওয়ার বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতি দেওয়া হয়। যেমন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ফুট উচ্চতায় টানা ১৪-দিন থাকা। যাতে, এই বাহিনী সঙ্গে সঙ্গে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি থাকে।

ওই কেন্দ্রীয় আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই আরও জানিয়েছে, সীমান্তে বাহিনী মোতায়েন বৃদ্ধি পেলেও, ডোকালামে আপাতত কোনও বাহিনী মোতায়েন বাড়ানো হয়নি। ওই আধিকারিক জানিয়েছেন, সেখানে আগের মতই ৩৫০ জওয়ান মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত ২ মাস ধরেই ডোকালাম ইস্যুতে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে দুদেশের সেনার মধ্যে। গত ১৬ জুন, ডোকালামে চিনের একটি সড়ক নির্মাণের প্রচেষ্টাকে আটকে দেয় ভারত। যারপর থেকেই দুদেশের মধ্যে হুমকি-পাল্টা হুমকি শুরু হয়।

ডোকালামের আধিপত্য তাদের বলে দাবি করে আসছে চিন। ভারত ও ভূটান তা খণ্ডন করে চলেছে। ভারতকে অবিলম্বে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়ে আসছে চিন। তার মধ্যেই চিন-সীমান্তে বাহিনী মোতায়েন বাড়িয়ে বেজিংকে কড়া জবাব দিল নয়াদিল্লি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget