এক্সপ্লোর

ভারতীয় হাই-কমিশনারকে ‘অসৌজন্যতা’, পাক দূতকে তলব কেন্দ্রের

নয়াদিল্লি: পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার গৌতম বম্বাওয়ালের সঙ্গে ‘অসৌজন্যতা’ দেখানোর প্রতিবাদে ভারতে নিযুক্ত পাক দূত আব্দুল বসিতকে তলব কেন্দ্রের। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, বুধবার বসিতকে ডেকে পাঠান মন্ত্রকের সচিব (পশ্চিম) সুজাতা মেটা। প্রসঙ্গত, মঙ্গলবার করাচি চেম্বার অফ কমার্সের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল গৌতমের। অভিযোগ, শুরু হওয়ার আধ-ঘণ্টা আগে অনুষ্ঠান বাতিল করা হয় আয়োজকদের তরফে। এমনকী, এর জন্য কোনও কারণ দর্শানোরও প্রয়োজন মনে করেনি আয়োজকরা। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ভারত। বস্তুত, গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম করাচি সফরে গিয়েছিলেন গৌতম। এদিন বসিতকে ডেকে সেই কথা সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয় কমিশন যাতে সেখানে স্বাভাবিক কাজকর্ম করতে পারে, তা খেয়াল রাখা উচিত ইসলামাবাদের বলে বসিতকে স্মরণ করিয়ে দিয়েছেন সুজাতা। কূটনৈতিক মহলের মতে, কাশ্মীর ইস্যুতে কথা বলতে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করেছিলেন গৌতম। এর ফলেই হয়ত মঙ্গলবার করাচির অনুষ্ঠান বাতিল করা হয়। জানা গিয়েছে, সোমবার করাচি কাউন্সিল অন ফরেন রিলেশন্স-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কাশ্মীরে ‘হস্তক্ষেপ’ করার জন্য পাকিস্তানকে একহাত নেন গৌতম। তিনি বলেছিলেন, যারা কাচের বাড়িতে থাকে, তাদের উচিত নয় অন্যের দিকে ঢিল মারা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget