এক্সপ্লোর

মণিপুর হামলার বদলা: মায়ানমারে ঢুকে ৮ জঙ্গি নিধন ভারতীয় সেনার

নয়াদিল্লি: এক সপ্তাহ আগে মণিপুরে অসম রাইফেলসের ওপর হামলায় জড়িত সন্দেহভাজন ৮ জঙ্গিকে মায়ানমারে ঢুকে নিকেশ করল ভারতীয় ফৌজ। খবরে প্রকাশ, এই গোপন অভিযানের দায়িত্বে ছিল অসম রাইফেলসের বিশেষ জওয়ানরা। শুধু ৮ জঙ্গিকে নিকেশ করাই নয়, আরও ১৮ জঙ্গিকে গ্রেফতার করে জওয়ানরা সেদেশের প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও, মায়ানমার প্রশাসনের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, যেখানে এই অভিযান চলেছে, তা মায়ানমার সীমান্তের ১৬ কিলোমিটার ভিতরে। গত ২২ মে, মণিপুরের চাণ্ডেল জেলায় ২৯ অসম রাইফেলসের ৬ জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। ঠিক এক বছর আগে এই মণিপুরেই ৬ ডোগরা রেজিমেনটের ১৭ জন অফিসার-জওয়ানকে নির্মমভাবে হত্যা করেছিল জওয়ানরা। সেবারও সন্দেহের তির ছিল এনডিএফবি (খাপলাং) গোষ্ঠীর দিকে। এবারও তাই। শুধু তাই নয়, গত বছরও গেরিলা-যুদ্ধে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কম্যান্ডোরা একইভাবে ময়ানমারে ঢুকে জঙ্গিদের ডেরা ধ্বংস করে এসেছিল। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ময়ানমারে ঢুকে অভিযান চালানোর সিদ্ধান্ত নয়াদিল্লিতে শীর্ষ স্তরে নেওয়া হয়। অসম রাইফেলসের এক কর্তা জানান, গত জুন মাসের অভিযানের মতো এবারও অভিযান চালাতে। জওয়ানদের হত্যা করা হয় ২২ মে। তিনদিন পর অর্থাৎ, ২৫ তারিখ ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ এবং ইস্টার্ন কম্যান্ডের সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী। খবরে প্রকাশ, এবার যে জঙ্গিদের খতম করা হয়েছে, তারা সকলেই এই অঞ্চলে জঙ্গিদের যৌথ সংগঠন কোর কমিটির (সংক্ষেপে কোর কম) সদস্য ছিল। সূত্রের খবর, অভিযান এখনও সম্পূর্ণ হয়নি। পুরো অভিযানটির তদারকি করছেন ডিমাপুরে অবস্থিত সেনাবাহিনীর ৩ কোর-এর ভারপ্রাপ্ত অফিসার।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget