এক্সপ্লোর

এবার নিউজিল্যান্ডে আক্রান্ত ভারতীয়, ছোঁড়া হল জাতিবিদ্বেষী মন্তব্য

ওয়েলিংটন: আমেরিকার পর নিউজিল্যান্ড। নরিন্দরবীর সিংহ নামে এক ভারতীয় সেখানে জাতিবিদ্বেষের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে অকল্যান্ডে। ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে পঞ্জাবের বাসিন্দা নরিন্দরবীর অভিযোগ করেছেন, গত সপ্তাহে তিনি যখন নিজের গাড়ির ভেতর বসে ছবি তুলছিলেন, তখন এসে পড়ে আর একটি গাড়ি। সেটি যাতে পাশ কাটিয়ে যেতে পারে তাই নিজের গাড়ি সরিয়ে দেন তিনি। কিন্তু ওই গাড়ি থেকে এক মহিলা তাঁকে কুইঙ্গিত করে। গাড়ির মধ্যে থাকা এক পুরুষ শুরু করে হুমকি আর গালাগালি। নরিন্দরবীর ওই ব্যক্তিকে জানান, তিনি সব ফেসবুকে লাইভ করছেন তাদের আচরণের ভিডিও। তাতে অভব্যতা আরও বেড়ে যায়, শুরু হয় জাত তুলে গালাগালি। তাঁকে বলা হয়, নিজের দেশে ফিরে যেতে। পঞ্জাবি ভদ্রলোক চেষ্টা করেন নিজের গাড়ি সরিয়ে নিয়ে যেতে। তখন তাঁর গাড়ির প্রায় গায়ে গায়ে আসতে থাকে ওই গাড়িটি। তিনি আবার পিছনের গাড়িকে এগিয়ে যাওয়ার রাস্তা দেন, তখন গাড়ির ভেতরের লোকটি নিজের পোশাক খুলে অশ্লীল ইঙ্গিত করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল, যে নরিন্দরবীরের মনে হয়, তারা তাঁর শারীরিক ক্ষতিও করতে পারে। একটু পরে নিজের গাড়ি কাছের রাস্তায় পার্ক করেন তিনি। তখন আবার এসে পড়ে ওই গাড়িটি। আবার শুরু হয় গালাগালির বন্যা। গত সপ্তাহের বিক্রমজিৎ সিংহ নামে এক ভারতীয় বংশোদ্ভূতও একইরকম পরিস্থিতির শিকার হন। একজন তাঁর উদ্দেশে চিৎকার করে বলে, নিজের দেশে ফিরে যাও- আস্তে চালাও! তুমি জান, এখানে স্পিড লিমিট আছে। যদিও বিক্রমজিৎ নিউজিল্যান্ডেরই নাগরিক, এ দেশে রয়েছেন ১২ বছরেরও বেশি সময় ধরে। গাড়িও স্বাভাবিক গতিতেই চালাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পরে অবশ্য ইমেলে ক্ষমা চেয়ে নেয়। বলে, মদের ঘোরে ওই আচরণ করেছিল সে।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget