এক্সপ্লোর

এনএসজি সদস্যপদ: ফের বিরোধিতা চিনের, ধাক্কা খেল ভারতের আশা

বেজিং ও নয়াদিল্লি: পরমাণু সরবরাহকারী রাষ্ট্রের (এনএসজি) গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হওয়ার দৌড়ে ধাক্কা খেল ভারত। চিন জানিয়েছে, সোলে শুরু হওয়া বার্ষিক সম্মেলনে ভারতের অন্তর্ভুক্তির ইস্যুটি আলোচ্য বিষয়বস্তুতে নেই। যদিও, বেজিংয়ের এই কথা নিয়ে চিন্তিত নয় নয়াদিল্লি। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তিতে চিন যে সায় দেবে, সেই বিষয়ে গতকালই আশা প্রকাশ করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এমনকী, চিনের সমর্থন আদায় করতে বেজিংয়ে পাঠানো হয় বিদেশ সচিব এস জয়শঙ্করকে। কিন্তু, তার ২৪-ঘণ্টা পার করতে না করতেই বেজিংয়ের গলায় ধরা পড়ল ভিন্ন সুর। এদিন চিনের বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, ভারতের মতো পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি (নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটি বা এনপিটি) স্বাক্ষর না করা দেশগুলির এনএসজি-তে অন্তর্ভুক্তির বিষয়ে এখনও মতৈক্যে পৌঁছতে পারেনি গোষ্ঠীর বর্তমান সদস্যরা। সোমবার থেকেই দক্ষিণ কোরিয়ার সোলে শুরু হয়েছে গোষ্ঠীর পাঁচদিন-ব্যাপী বার্ষিক প্লেনারি। তার আগে এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং জানিয়ে দেন, সম্মেলনের অ্যাজেন্ডায় ভারতের ইস্যুটি স্থান পায়নি। গতকালই, সুষমা বলেছিলেন, ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে না চিন। শুধু নিয়ম ও প্রক্রিয়া নিয়ে কথা বলছে। আমি আশাবাদী, আমরা চিনকে বোঝাতে পারব। তিনি যোগ করেন, ভারত সম্ভবত এবছরই এনএসজি-তে অন্তর্ভুক্ত হবে। এদিকে, বেজিংয়ের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারত এখনও আশাবাদী। আগামী ২৪ তারিখ বসছে প্লেনারির মূল বৈঠক। তার আগের দিনই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে যোগ দিতে তাশখেন্ত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের অন্যতম সদস্য হল চিন। বৈঠকে মোদীর সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা হবে। সেখানেই দুই শীর্ষ নেতার মধ্যে এনএসজি ইস্যুটি উঠবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget